ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

আকাশ জাতীয় ডেস্ক:

পর্তুগালে লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে ২১ সেপ্টেম্বর বিকাল ৩টা ৩০ মিনিটে রাষ্ট্রদূত তারিক আহসান এবং দূতাবাসের দ্বিতীয় সচিব আব্দুল্লাহ আল রাজীর সঙ্গে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় তারিক আহসান পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সঙ্গে প্রথম বৈঠক হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে তার বিভিন্ন কর্মকাণ্ড সবার উদ্দেশে উপস্থাপন করেন। তিনি পর্তুগালের সব লেখক-সাংবাদিকদের সমন্বয়ে একটি সুষ্ঠু সুশৃঙ্খল প্রেস ক্লাব গঠনের জন্য সবাইকে অভিবাদন জানান।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যগণের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে সহযোগিতার জন্য সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজী বলেন, পর্তুগালে যাতে কেউ অনৈতিকভাবে বাংলাদেশ থেকে অর্থ পাচার করে এখানে আশ্রয় লাভ করতে না পারে সেই বিষয়ে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সদস্যদের সজাগ দৃষ্টি রাখতে হবে।

সমাপনী পর্বে রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের কর্মকাণ্ড ও এখানে উপস্থিত হয়ে একটি সুন্দর গঠনমূলক আলোচনার জন্য উপস্থিত সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়

আপডেট সময় ০৭:১৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১