ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সপ্তাহে দু’দিন করে হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ক্লাস

আকাশ জাতীয় ডেস্ক:

অষ্টম ও নবম শ্রেণির পর আগামী সপ্তাহ থেকে প্রাথমিক পর্যায়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষা কার্যক্রম সপ্তাহে দুই দিন করে হবে।

গণমাধ্যমকে এ তথ্য জানান প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘আনুষ্ঠানিক নির্দেশনায় দুই দিন ক্লাসের বিষয়টি জানানো হবে। তবে এরই মধ্যে প্রাথমিকের শিক্ষকরা তা জেনে গেছেন।’

অধিদফতরের মহাপরিচালক বলেন, ‘পুরো বছরের পাঠ্যসূচি শেষ করতে হলে পুরো সপ্তাহ জুড়ে ক্লাস নিতে হবে। করোনার জন্য সেটি সম্ভব হচ্ছে না। এজন্য তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে সপ্তাহে দু’দিন করে ক্লাস দিয়েছি। ধীরে ধীরে ক্লাসের সংখ্যা বাড়বে।’

এর আগে গত সোমবার থেকে মাধ্যমিকের অষ্টম ও নবম শ্রেণির ক্লাস এক দিন করে বাড়িয়ে সপ্তাহে দুই দিন করা হয়।

গত ১২ সেপ্টেম্বর প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। এখন চলতি বছরের ও আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রতিদিন ক্লাস নেওয়া হচ্ছে। আর অন্যান্য শ্রেণির ক্লাস সপ্তাহে এক দিন করে হচ্ছে। তবে শিশু শ্রেণি, নার্সারি ও কেজি শ্রেণির মতো প্রাক-প্রাথমিক স্তরের শ্রেণিকক্ষের ক্লাস আপাতত বন্ধ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সপ্তাহে দু’দিন করে হবে তৃতীয় ও চতুর্থ শ্রেণিতে ক্লাস

আপডেট সময় ০১:১৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১