ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবাসিক হলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে জাবি শিক্ষার্থীদের

আকাশ জাতীয় ডেস্ক:

প্রায় দেড় বছরের বেশি সময় বন্ধ থাকার পর বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি নিচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য এরই মধ্যে শেষের দিকে একাডেমিক ভবন ও হল পরিচ্ছন্নতার কার্যক্রম।

সোমবার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ মুজিবুর রহমান বলেন, সব হলের সংস্কার কাজ শেষ হয়েছে। শিক্ষার্থীদের ওঠার জন্য সব হল প্রস্তুত। স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে ফুল লেয়ারের তিনটি করে মাস্ক দেয়া হবে, যা অনায়াসে তিন থেকে চার মাস ব্যবহার করতে পারবেন তারা।”

তিনি আরও বলেন, “হলের বাইরে বেসিন, সাবান ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা হাত-মুখ ধুয়ে হলে প্রবেশ করতে পারে। পানিবাহিত রোগ প্রতিরোধে প্রতিটি হলে ইলেক্ট্রিক ওয়াটার ফিল্টারের ব্যবস্থা করা হয়েছে।”

শিক্ষার্থীদের কোয়ারেন্টাইনের বিষয়ে এই শিক্ষক বলেন, “শিক্ষার্থীরা যেহেতু বাইরে থেকে হলে উঠবে, তাই প্রথম ১৪ দিন তাদের হল থেকেই অনলাইনে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সশরীরে ক্লাস করতে পারবে তারা।”

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জাবির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নুরুল আলম বলেন, “আগামী ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের বিশেষ সিন্ডিকেট সভা হবে। সে সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।”

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আবাসিক হলে দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে জাবি শিক্ষার্থীদের

আপডেট সময় ০৬:৩৯:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১