ঢাকা ০৫:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির জুলাই শহীদদের আত্মত্যাগ বাঁচার অধিকার ফিরিয়ে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী

ইভ্যালির রাসেল ফের রিমান্ডে, শামীমা কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক:

প্রতারণা করে অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলের ফের একদিনের রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত। রাসেলের স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্তও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার এসআই নাজমুল হুদা এ দুই আসামিকে গ্রেপ্তার দেখানোর আবেদনসহ সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

রাষ্টপক্ষে শিহাবুল হোসেন সাজ্জাদ, তাপস কুমার পাল রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিদের পক্ষে এম মনিরুজ্জামান আসাদ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত রাসেলের একদিনের রিমান্ড এবং শামীমা নাসরিনের রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে (প্রতিষ্ঠানটির চেয়ারম্যান) তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। এরপর তার বিরুদ্ধে ধানমণ্ডি থানায় এই মামলা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত

ইভ্যালির রাসেল ফের রিমান্ডে, শামীমা কারাগারে

আপডেট সময় ০৫:০০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১