ঢাকা ১১:০০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যায় চারজনের ফাঁসির আদেশ

আকাশ জাতীয় ডেস্ক:

কুষ্টিয়ায় সদরের সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ শাহ হত্যা মামলায় চারজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ এসেছে আদালতের রায়ে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক তাজুল ইসলাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাইদুল ইসলাম (৩৭), ফারুক হোসেন (৩৮), কামাল শেখ (৪০) এবং মশিউল আলম (৪০)। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম মনোয়ার হোসেন ডাবলু (৩৮)।

কুষ্টিয়া জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী অনুপ কুমার নন্দী জানান, ২০১৮ সালের ৮ অক্টোবর রাতে কয়েকজন দুর্বৃত্ত শহরের আড়–য়াপাড়া এলাকার বিসি স্ট্রিট সড়কের হানিফ আলীর বাড়ির তিনতলা বাসায় ঢোকে। পরে কুষ্টিয়া সদর সাব রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহের হাত-পা ও মুখ বেঁধে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে।

নুর মোহাম্মদ শাহের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার মৌলা গ্রামে। কুষ্টিয়া শহরের আড়–য়াপাড়া এলাকার হানিফ আলীর বাড়িতে ভাড়া থাকতেন তিনি।

হত্যাকাণ্ডের পরদিন নিহতের ছোট ভাই কামরুজ্জামান বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে হত্যা মামলা করেন। ঘটনার চারদিন পর পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও রশিসহ বিভিন্ন আলামত জব্দ করে। পরে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ মামলাটির রায় ঘোষণা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাব রেজিস্ট্রার নূর মোহাম্মদ হত্যায় চারজনের ফাঁসির আদেশ

আপডেট সময় ০১:৪৬:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১