ঢাকা ১২:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার বেড়া উপজেলার পুরান ভারেঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহ’র বাড়িতে গুলিবর্ষণ ও ককটেল হামলায় চালিয়েছে দুর্বৃত্তরা। রবিবার ভোর চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার প্রতিবাদে কাশীনাথপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা।

মুক্তিযোদ্ধা এ এম রফিকউল্লাহ জানান, রবিবার ভোর চারটার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন সন্ত্রাসী আমার রঘুনাথপুর এলাকার বাড়িতে একের পর এক ককটেল নিক্ষেপ করে। বাড়ির লোকজন বোমার শব্দ পেয়ে ছুটে গেলে সন্ত্রাসীরা গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ এসে অবিস্ফোরিত কয়েকটি ককটেল উদ্ধার করে।

তিনি অভিযোগ করে বলেন, পাবনা-২ আসনের সাবেক এমপি আজিজুল হক আরজু নগরবাড়ী ঘাটে সরকারি ৮ একর জমি দখল করে অবৈধ মার্কেট নির্মাণ করেছেন। আমি এ বিষয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় সাবেক এমপি আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। গত শুক্রবার একটি দোয়া মাহফিলের অনুষ্ঠানে আমাকে অকথ্য গালাগাল করে প্রকাশ্যে হত্যার হুমকি দেন। আমার ধারণা সাবেক এমপির নির্দেশে আমাকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে।

এদিকে, ঘটনার পর কাশীনাথপুর এলাকায় ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন চেয়ারম্যান রফিকউল্লাহর সমর্থকেরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তারা অবিলম্বে সাবেক এমপি আজিজুল হক আরজুর গ্রেফতার দাবি করেন।

তবে, হামলার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন সাবেক এমপি আজিজুল হক আরজু। তিনি বলেন, ধারাবাহিক রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা অভিযোগ করা হয়েছে। পূর্ব পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে। আমি রাজনৈতিকভাবেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করব।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী বলেন, হামলার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযোদ্ধা ইউপি চেয়ারম্যানের বাড়িতে ককটেল হামলা, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট সময় ০১:৩০:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১