ঢাকা ০৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল শ্রমিকের রক্তই বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু সামাজিক দলাদলির জেরে মসজিদের দেওয়াল ভেঙে তিনজনকে কুপিয়ে জখম পর্যায়ক্রমে সব কল-কারখানা চালু করা হবে: তারেক রহমান দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি : রিজভী তৃণমূল থেকে প্রতিভা খুঁজে আনতেই ‘নতুন কুঁড়ি স্পোর্টস’: আমিনুল ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সিংহভাগই শ্রমজীবী : বিদ্যুৎ প্রতিমন্ত্রী টাকা ভাগাভাগি নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ২০ এনসিপির সঙ্গে আলোচনা না করেই জামায়াত সাদিক কায়েমকে মেয়রপ্রার্থী করল?:রাশেদ খান হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে ঢাকা ছাড়লেন তারকা পেসার মোস্তাফিজুর রহমান। এবারও তার সঙ্গী স্ত্রী।

ভিসা জটিলতার কারণে মোস্তাফিজের যাত্রা পিছিয়ে যায়। না হলে রোববার রাতেই সাকিবের সঙ্গে তার সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা ছিল। করোনার কারণে এখানেই হবে আইপিএলের দ্বিতীয় পর্ব।

সোমবার ভিসা জটিলতা কেটে যাওয়ায় এদিন মধ্যরাতে সস্ত্রীক ঢাকা ত্যাগ করেন মোস্তাফিজ। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ইকে-৫৮৫ ফ্লাইটে করে শাহজালাল বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে যাত্রা করেন মোস্তাফিজুর রহমান।

এবার আইপিএলে গিয়ে পুরনো ছন্দ খুঁজে পান মোস্তাফিজ। নতুন দল রাজস্থানের হয়ে সাত ম্যাচে উইকেট নেন ৮টি। বোলিংয়ে ছিলেন মিতব্যয়ী। সম্প্রতি ঘরের মাঠে শেষ হওয়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বল হাতে দারুণ ছিলেন কার্টার মাস্টার।

আইপিএলের ১৪তম আসরের দ্বিতীয় পর্ব শুরু হবে ১৯ সেপ্টেম্বর। গত এপ্রিলে ভারতে শুরু হয়েছিল হাজার কোটি টাকার এই ফ্র্যাঞ্চাইজি লিগ। তবে করোনাভাইরাসের প্রকোপে মাঝপথেই বন্ধ হয়ে যায় টুর্নামেন্ট। এবার আইপিএলের বাকি অংশ মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্ত্রীকে নিয়ে আইপিএলের উদ্দেশে ঢাকা ছাড়লেন মোস্তাফিজ

আপডেট সময় ০৮:১৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১