ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

দক্ষিণ আফ্রিকায় শ্বাসরোধ করে নুরে আলম ভুট্টু নামে এক বাংলাদেশি যুবককে খুন করেছে সন্ত্রাসীরা।

দেশটির ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়াল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার দোকানের মালামাল এবং নগদ অর্থ লুট করে নেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইস্টার্ন কেপ প্রদেশের মাটাটিয়ালের স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দুজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।

নুরে আলম ভুট্টু (৩৮) দাউদকান্দি উপজেলার মারুকা ইউনিয়নের পালপাড়া গ্রামের বাসিন্দা।

হত্যার বিষয়টি নিশ্চিত করে মারুকা ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান তালুকদার বলেন, দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীরা প্রবাসী ব্যবসায়ী নুরে আলম ভুট্টুকে হত্যা করেছে বলে আমি জেনেছি। আমি সার্বক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। সেখানে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তাকে হত্যার পর তার ব্যবসাপ্রতিষ্ঠান লুট করেছে বলে জেনেছি। এ ঘটনায় নুরে আলম ভুট্টুর পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবক খুন

আপডেট সময় ০৯:২০:০২ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১