ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি ফিরলেন

আকাশ জাতীয় ডেস্ক:

দেশে ফিরেছেন ইউরোপে যাওয়ার সময় ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে টার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান। তিনি বলেন, ‌‘৩০ বাংলাদেশিকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে জরুরি খাবার-পানি সহায়তা দেওয়া হয়েছে। চলতি বছরের শুরুর দিকে ভিজিট ভিসায় তারা প্রথমে দুবাই যান। এরপর দুবাই থেকে লিবিয়া হয়ে তিউনিসিয়ায় যান। সেখান থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালির উদ্দেশে যাত্রা শুরু করেন। এরপর তাদের উদ্ধার করা হয়।

তিনি জানান, ৩০ জনের মধ্যে শরীয়তপুরের ৭ জন, মাদারীপুরের ৬, গোপালগঞ্জের ৪, টাঙ্গাইলের ৩, ফরিদপুরের ২, কিশোরগঞ্জের ২, সিলেটের ২ এবং কুমিল্লা, নোয়াখালী, মুন্সিগঞ্জ ও ঢাকার একজন করে বাসিন্দা।

এর আগে ১৯ আগস্ট ১৩ জন, ১ জুলাই ১৭ ও ২৪ মার্চ ৭ বাংলাদেশি একই পরিস্থিতির শিকার হয়ে দেশে ফিরে আসেন। আরও অনেক বাংলাদেশি ফিরে আসার অপেক্ষায় আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৩০ বাংলাদেশি ফিরলেন

আপডেট সময় ০৭:০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১