ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী কানাডার টরন্টোতে বন্দুক হামলায় দুইজন নিহত, আহত ৬ শাহবাগে ফুটপাত থেকে তিন ব্যক্তির মরদেহ উদ্ধার ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, দুই প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা কেন, এখনই ফিরুন’, হাসিনাকে আসিফ নজরুল এক্সপ্রেসওয়ের কাকলী র‍্যাম্পের নিচে জলাবদ্ধতা, সতর্ক করল পুলিশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ শিক্ষার্থী এশার আজানের মাঝেই লুটিয়ে পড়লেন ইমাম, বাঁচানো গেল না প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ পলাতকদের ফিরিয়ে আনতে কূটনৈতিক তৎপরতা চলমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৫ সালের মধ্যে বাংলাদেশে গাড়ি তৈরির উদ্যোগ

আকাশ আইসিটি ডেস্ক :  

২০২৫ সালের মধ্যে বাংলাদেশে তৈরি গাড়ি নিয়ে ‘বাংলা কার’ ব্রান্ড চালুর আশাবাদ ব্যক্ত করে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এজন্য তিনি দেশি-বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে যানবাহন ও যন্ত্রাংশ তৈরির কারখানা স্থাপনের আহ্বান জানিয়েছেন।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে মিটসুবিশি ব্রান্ডের গাড়ি তৈরি কারখানা স্থাপনের সমীক্ষা কার্যক্রম সম্পাদনের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ইস্পাত শিল্প কর্পোরেশন (বিএসইসি) এবং জাপানের মিটসুবিশি মোটর কর্পোরেশনের (এমএমসি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।

শিল্পমন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের সর্বোচ্চ বা বৃহত্তর পর্যায়ে পৌছাতে আমাদের সরকার শিল্পায়ন ও শিল্পের বিকাশের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে শিল্পায়নের জন্য আমরা বিদেশি বিনিয়োগকারীদের শিল্প বিনিয়োগের সুবিধার্থে সকল প্রকার সহায়তা প্রদান করছি। দেশে উৎপাদিত পণ্যের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে আমাদের সরকার শিল্পনীতি সহায়তাসহ সকল প্রকার সহযোগিতা করে আসছে। বাংলাদেশ ইস্পাত শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া এবং মিটসুবিশি মোটর কর্পোরেশনের ইউরোপ ও মধ্যপ্রাচ্য/আফ্রিকা/দক্ষিণ এশিয়া বিভাগের মহাব্যবস্থাপক কুরাহাশি মাসাতসুগু তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এছাড়াও বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাহাবুদ্দিন আহমেদ, মিটসুবিশি মটর কর্পোরেশেনের প্রতিনিধিবৃন্দ এবং শিল্প মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হন।

এই সমঝোতা স্মারকের অধীনে মিটসুবিশি মোটর কর্পোরেশন বাংলাদেশে মিটসুবিশি ব্র্যান্ডের যানবাহন উৎপাদন ও সংযোজনের জন্য যৌথ উদ্যোগে একটি কোম্পানি প্রতিষ্ঠার উদ্দেশ্যে সম্ভাব্যতা যাচাইয়ের প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম পরিচালনা করবে।

২০২৫ সালের মধ্যে বিএসইসি ও মিটসুবিশি মোটর কর্পোরেশন বাংলাদেশে মিটসুবিশি ব্র্যান্ডের গাড়ি তৈরির জন্য একটি যৌথ উদ্যোগ কোম্পানি স্থাপনের সুযোগ সম্পর্কে সমীক্ষা এবং আলোচনার ভিত্তিতে যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের উপায় নির্ধারনের লক্ষ্যে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, করোনা মহামারির এই লকডাউনের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে বিশেষ ব্যবস্থায় শিল্প কলকারখানা চালু রাখা হয়ছিল। ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রায় পৌঁছানো এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত দেশে পরিণত হতে সর্বাক্ষণিক শিল্প কারখানার চালু রাখার কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, অটোমোবাইল শিল্প একটি সম্ভাবনাময় শিল্পখাত হিসেবে বাংলাদেশে বিবেচিত হচ্ছে এবং জাতীয় অর্থনীতিতে প্রশংসনীয় অবদান রাখছে। ভোক্তা পর্যায়ে ক্রয়ক্ষমতা বৃদ্ধির ফলে দেশে অটোমোবাইলের চাহিদা ক্রমশই বাড়ছে। আমাদের পারস্পারিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও সৌহার্দ্যপূর্ণ, সহযোগিতামূলক হবে এবং মিটসুবিশি মোটর কর্পোরেশন, বাংলাদেশ ইস্পাত কর্পোরেশন এর যৌথ উদ্যোগে শিল্প স্থাপনে বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধিকরণে আমরা একত্রে কার্যক্রম চালিয়ে যাবো।

সভাপতির বক্তব্যে শিল্পসচিব বলেন, সরকার শিল্প বান্ধব শিল্পনীতি ঘোষণা করেছেন। আমরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) এর চেয়ারম্যান শহীদুল হক ভূঁইয়া বলেন, এমএমসির সহযোগিতায়, আমরা, বিএসইসি, অদূর ভবিষ্যতে বিশ্বব্যাপী স্বীকৃত বাংলাদেশি ব্র্যান্ডের গাড়ি তৈরি করতে পারব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের স্বার্থ ক্ষুণ্ন করে আইএমএফের কোনো কর্মসূচিতে সরকার অংশ নেবে না : অর্থমন্ত্রী

২০২৫ সালের মধ্যে বাংলাদেশে গাড়ি তৈরির উদ্যোগ

আপডেট সময় ০৯:৩৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১