ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ওমান বিএনপির সভাপতি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন স্ত্রী-কন্যাসহ ওমান বিএনপির সভাপতি এস এম হারুন-অর রশিদ। সকালে কর্মস্থল থাই-এম্বাসিতে যাওয়ার সময় ওমানের রাজধানী মাস্কাটের গোবরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক হন স্ত্রী-কন্যাসহ এস এম হারুন-অর রশিদ। বর্তমানে তারা মাস্কাটের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

হাসপাতাল সূত্রে জানা যায়, তারা সকলেই আহত হলেও শঙ্কামুক্ত। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকার দ্রুত গতিতে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িটির চালকের আসনে ছিলেন মেজো মেয়ে জান্নাত। বাবাকে অফিসে ড্রপ করে মাকে নিয়ে শপিংয়ের উদ্দেশ্যে বের হওয়ার কথা থাকলেও দুর্ঘটনার শিকার হন তারা।

চালকের আসনে থাকা কন্যা জান্নাত ও হারুন-অর রশিদ অপেক্ষাকৃত কম আঘাত পেলেও এক্সরে রিপোর্ট বলছে স্ত্রী ফাতেমা রশিদের বুকের পাজর ভেঙে গেছে এবং জখম হয়েছে শরীরের বিভিন্ন অংশে।

বর্ষীয়ান এই রাজনীতিক ও তার পরিবারের সড়ক দুর্ঘটনার খবরে ওমান বিএনপিসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন। এছাড়াও বাবার দ্রুত সুস্থতায় পরিবারের পক্ষে দোয়া চেয়েছেন তার বড় মেয়ে এডভোকেট সাঈদা রুবী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন ওমান বিএনপির সভাপতি

আপডেট সময় ০৬:২৪:২৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১