ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান

জার্মানির জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি শাহাবুদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জার্মানির জাতীয় নির্বাচন। জার্মানির জাতীয় নির্বাচনে একজন ভোটারকে ২টি ভোট দিতে হয়। একটি সরাসরি তার এলাকার সদস্য প্রার্থীকে এবং অন্যটি যে কোনো একটি রাজনৈতিক দলকে।

জার্মানির ফেডারেল পার্লামেন্টের (বুন্দেস্টাগ) ৫৯৮টি আসনের অর্ধেক অর্থাৎ ২৯৯টি আসনের সদস্যরা সরাসরি ভোটে নির্বাচিত হবেন এবং বাকি অর্ধেক সদস্য নির্বাচিত হবেন সারাদেশে দলের প্রাপ্ত ভোটের শতকরা হিসেবে।

এবার জার্মানির জাতীয় নির্বাচনে দেশটির সোয়েস্ট জেলার নির্বাচনী আসন নাম্বর-১৪৬ থেকে গ্রিন পার্টির হয়ে নির্বাচন করছেন প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। তিনি বর্তমানে জার্মানির নর্দরাইন ভেস্টফালেন রাজ্যের সোয়েস্ট জেলা পরিষদের সদস্য। তিনি প্রায় দীর্ঘ দুই দশক জার্মানির পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত।

শাহাবুদ্দিন মিয়া ২০১৭ সালে অনুষ্ঠিত দেশটির জাতীয় নির্বাচনেও গ্রিন পার্টি থেকে জাতীয় সংসদ (বুন্দেসটাগ) নির্বাচনে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনিই জার্মান সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করা প্রথম বাংলাদেশি।

জার্মানিতে পরিবেশবাদী রাজনৈতিক দল গ্রিন পার্টির সমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এ বছর দলটি জাতীয় নির্বাচনে উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবে বলে ধারণা করা হচ্ছে। জনসমর্থন ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় এবার জয়ের ব্যাপারে আশাবাদী প্রবাসী বাংলাদেশি শাহাবুদ্দিন মিয়া। শাহাবুদ্দিন মিয়া নির্বাচিত হলে তিনিই হবেন জার্মান পার্লামেন্টে প্রথম বাংলাদেশি সদস্য।

শাহাবুদ্দিন মিয়া ১৯৫৬ সালে বাংলাদেশের মাদারীপুরের বাজিতপুরে জন্মগ্রহণ করেন। ঢাকার তিতুমীর কলেজ থেকে অনার্স শেষ করে ১৯৭৯ সালে জার্মানি পাড়ি জমান তিনি। দেশটির ডর্টমুন্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স শেষে কর্মজীবন শুরু করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার

জার্মানির জাতীয় নির্বাচনে লড়ছেন বাংলাদেশি শাহাবুদ্দিন

আপডেট সময় ১০:২০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১