ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নুসরাতের ছেলেকে নিয়ে নতুন তামাশা নেটমাধ্যমে

আকাশ বিনোদন ডেস্ক :  

মা হওয়ার পর দিনই শুক্রবার টলিউড নায়িকা নুসরাত জাহানের নাম রাখা নিয়ে তামাশা শুরু করেন নেটবাসী। উদ্ভট সব নামের প্রস্তাব করেন তারা। কেউ বলেন ‘যশরত’ রাখতে, কেউ বলেন ‘নিখিলেশ’ রাখতে, কেউ আবার নুসরাতের ছেলের নাম ‘খেসারত’ রাখার প্রস্তাব দেন। এই ঘটনার কয়েক ঘণ্টা না যেতে সদ্যজাতকে নিয়ে নতুন তামাশায় মেতেছেন নেগেরিকরা।

গত বৃহস্পতিবার কলকাতার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। বর্তমানে সেই সদ্যজাতের সঙ্গে নুসরাতের একটি ছবি ঘুরপাক খাচ্ছে নেটমাধ্যমে।

কী দেখা যাচ্ছে সেই ছবিতে? দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাক পরে রয়েছেন নুসরাত এবং তার কোলে একটি ঘুমন্ত শিশু। এই ছবি প্রকাশ হতেই হইচই পড়ে গেছে। অনেকে ধরেই নিয়েছেন, হাসপাতাল থেকে ফাঁস হয়ে গেছে নুসরাতের সঙ্গে তার ছেলের ছবি।

কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায়, এই ছবিতে প্রযুক্তির সাহায্যে কারিকুরি করে বসিয়ে দেওয়া হয়েছে নুসরাতের মুখ। হাসপাতালের শয্যাতেও নুসরাতের চুল সুবিন্যস্ত এবং তার ঠোঁটে হালকা রঙের লিপস্টিক। বুঝে নিতে অসুবিধা হয় না যে, নুসরাতের পুরনো একটি ছবি থেকে তার মুখটা নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে অন্য এক নারীর মুখে। সুতরাং সদ্যোজাতটিও যে নুসরাতের সন্তান নয়, তা স্পষ্ট হয়ে যায়।

নুসরাতের সন্তানের ছবি এখনো প্রকাশ করা হয়নি। তবে প্রকাশ হয়েছে নাম। প্রেমিক যশ দাশগুপ্তের সঙ্গে মিলিয়ে ছেলের নাম ঈশান রেখেছেন নায়িকা। এক মুহূর্তের জন্য কাছ-ছাড়া করছেন না তাকে। তার ক্ষুদা লাগছে কি না, বা কোনো রকম অসুবিধা হচ্ছে কি না, এখন সব সময় সে দিকেই নজর নুসরাতের। মা হিসেবে নতুন অধ্যায় শুরু করেছেন তিনি। সঙ্গী হয়েছেন যশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নুসরাতের ছেলেকে নিয়ে নতুন তামাশা নেটমাধ্যমে

আপডেট সময় ১২:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১