ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যে কারণে মেহজাবিনকে পুরস্কৃত করল পুলিশ

আকাশ বিনোদন ডেস্ক :  

জনপ্রিয় অভিনেতা মেহজাবিন চৌধুরীকে পুরস্কৃত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পুলিশ পেশায় নিয়োজিত নারী সদস্যদের নিয়ে নির্মিত ‘আলো’ নাটকের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির স্পেশাল ব্রাঞ্চ কার্যালয়ে এক বিশেষ আয়োজনের মাধ্যমে তাকে সম্মাননা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেহজাবিন নিজেই এ তথ্য জানিয়েছেন।

নিজের ভেরিফায়েড পেজে তিনি লেখেন, যাদের জন্য আমরা কাজ করি, তাদের কাছ থেকে সমর্থন, উৎসাহ, ভালোবাসা পাওয়াটা আমাদের জন্য আশীর্বাদ। পুলিশ প্রশাসনে জড়িতদের, বিশেষ করে এ পেশায় নিয়োজিত নারীদের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে গত ঈদে প্রচারিত ‘আলো’ নাটকটি লিখেছিলাম। তখনো ভাবিনি, নাটকটি সাধারণ দর্শকদের ভালোবাসা অর্জনের পাশাপাশি যাদের জন্য লেখা, তাদের মনকেও এভাবে স্পর্শ করবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশকে কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, আজ আপনারা যেভাবে আমাদের ‘আলো’ নাটকটিকে সম্মান জানিয়ে পুরস্কৃত করলেন, আমরা অভিভূত।

আরটিভির ঈদুল আযহা অনুষ্ঠানমালায় তৃতীয় দিন রাত ৮টা ৩০ মিনিটে প্রচারিত হয় নাটক ‘আলো’।

মেহজাবীন চৌধুরীর রচনায় মাহমুদুর রহমান হিমির পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন- মেহজাবীন চৌধুরী, মনোজ প্রামাণিক, ফখরুল বাশার মাসুম, ইকবাল হোসেন, বাশার বাপ্পী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যে কারণে মেহজাবিনকে পুরস্কৃত করল পুলিশ

আপডেট সময় ১২:০৪:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ অগাস্ট ২০২১