ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কোভিড সংক্রমণ নিয়ে যে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

করোনার (কোভিড-১৯) সংক্রমণ নিয়ে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ডব্লিউএইচও বলেছে, বিশ্বের বিভিন্ন দেশে সংক্রমণ পরিস্থিতি এখন স্থিতিশীলতার দিকে যাচ্ছে। গত দুই মাসে ডেলটা ধরনের সংক্রমণের হারের তুলনায় পরিস্থিতি এখন অনেকটাই স্থিতিশীল। যদিও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে করোনার ডেলটা ধরনের সংক্রমণ দ্রুতগতিতে বেড়েছে।

সিএনএন ও নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, ডব্লিউএইচও বলেছে ২২ আগস্ট শেষ হওয়া সপ্তাহে বিশ্বব্যাপী করোনায় নতুন করে ৪৫ লাখ মানুষ সংক্রমিত হয়। এক সপ্তাহ আগেও নতুন সংক্রমিতের সংখ্যা প্রায় একই রকম ছিল। দুই মাসের পর্যালোচনার ভিত্তিতে করোনা সংক্রমিতের হার স্থিতিশীল।

এক সংবাদ ব্রিফিংয়ে ডব্লিউএইচওর মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, করোনা সংক্রমণ স্থিতিশীল রয়েছে। তবে তিনি বলেন, ‘যেকোনো জায়গায় করোনার সংক্রমণ থাকলেই সব জায়গার জন্য এটি হুমকি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোভিড সংক্রমণ নিয়ে যে সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় ১১:২৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১