ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

জীবন হারানোর চেয়ে ছুটি বাতিল করা ভালো: ডব্লিউএইচও

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

করোনাভাইরাসের ওমিক্রন ধরন বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ায় জনস্বাস্থ্য রক্ষার জন্য সবাইকে কিছু ছুটির পরিকল্পনা বাতিল করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষা পেতে আমাদের কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কিছু ক্ষেত্রে আমাদের ছুটিতে বেড়ানোর পরিকল্পনা বাতিল করতে হবে। অথবা পিছিয়ে দিতে হবে।

করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়েও দ্রুত ছড়াচ্ছে ওমিক্রন। এরই মধ্যে যারা টিকা নিয়েছেন এটি তাদেরও আক্রান্ত করছে। বাদ পড়ছেন না এর আগে করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিরাও।

জেনেভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেছেন, ওমিক্রন ডেল্টা ভ্যারিয়েন্টের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ধারাবাহিক প্রমাণ রয়েছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউসি শঙ্কা প্রকাশ করে বলেছেন, আসন্ন বড়দিনকে ঘিরে ভ্রমণের ফলে ওমিক্রন সংক্রমণ আরও বাড়বে।

তিনি মনে করেন, দুই ডোজ টিকা গ্রহণকারীদের মধ্যেও সংক্রমণ বাড়বে। ওমিক্রনের সংক্রমিত করার ব্যাপক সক্ষমতা রয়েছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও দুই শিশুসন্তানসহ নিহত ৫

জীবন হারানোর চেয়ে ছুটি বাতিল করা ভালো: ডব্লিউএইচও

আপডেট সময় ১১:৫৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১