ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৬ হাসপাতাল নির্ধারণ

আকাশ জাতীয় ডেস্ক:  

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা। তাই ডেঙ্গু আক্রান্তদের দ্রুত সেবা নিশ্চিতে ছয়টি হাসপাতালকে নির্ধারণ করে দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সোমবার (২৩ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, রাজধানীসহ সারাদেশে দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালের তালিকা প্রকাশিত হলো।

বিশেষায়িত হাসপাতালগুলো হলো- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড), রেলওয়ে জেনারেল হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল। ঢাকা মহানগরীর এ পাঁচ হাসপাতাল ছাড়াও গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালকেও ডেঙ্গু ডেডিকেটেড করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৭৬ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকাতেই ২৪৩ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছেন ৩৩ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট এক হাজার ১৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৫৯ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে মোট ৮৭ জন রোগী ভর্তি রয়েছেন। এযাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যুর হয়েছে।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা মোট আট হাজার ৩১৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন সাত হাজার ১৩৪ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

ডেঙ্গু রোগীর চিকিৎসায় ৬ হাসপাতাল নির্ধারণ

আপডেট সময় ০৯:৫২:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১