ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

ওমান যেতে দুই ডোজ টিকা নিতে হবে

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনা ভাইরাস প্রতিরোধী দুই ডোজ টিকা নেওয়া বাংলাদেশিদের জন্য নিজেদের আকাশপথ উন্মুক্ত করেছে ওমান। এর মাধ্যমে দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সেখানে ফ্লাইটের অনুমোদন দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সোমবার (২৩ আগস্ট) ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়।

ঘোষণায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তানসহ ১৮টি দেশের নাগরিক যাদের করোনা টিকার দু’টি ডোজ নেওয়া আছে তারা এখন থেকে ওমানে প্রবেশ করতে পারবেন বলে জানানো হয়েছে।

করোনা সঙ্কট ভয়াবহ রূপ নিলে চলতি বছরের জুলাই মাস থেকে বাংলাদেশসহ ২৩টি দেশের নাগরিকদের ক্ষেত্রে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধ করে দেয় ওমান সরকার। দেশটিতে বৈধ-অবৈধ মিলিয়ে মোট বাংলাদেশি অভিবাসী কর্মী আট লাখ। এতদিন ফ্লাইট বন্ধ থাকায় বিপাকে পড়েছিলেন তাদের অনেকেই। তবে দীর্ঘদিন পর হলেও স্বস্তি মিলেছে এসব অভিবাসী কর্মীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

ওমান যেতে দুই ডোজ টিকা নিতে হবে

আপডেট সময় ০৯:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১