ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ ৫২ দিনে ৪৪ হাজার ৫০০ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার, সংসদে রুমিন ফারহানা মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ দেড় মাসের শিশুকে নিয়েই কারাগারে যুব মহিলা লীগ নেত্রী সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড কুষ্টিয়ায় সশস্ত্র হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ১০ জন গুলিবিদ্ধ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার

ইনস্টাগ্রামে এসে আফগান কিশোরীর চিঠি তুলে ধরলেন জোলি

আকাশ বিনোদন ডেস্ক : 

ইনস্টাগ্রামে অভিষেক হলো হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির। মৌলিক মানবাধিকারের জন্য যারা লড়ছেন, তাদের কথা শোনাতেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছেন বলে জানিয়েছেন।

জোলি ইনস্টাগ্রামে এসেই এক আফগান কিশোরীর চিঠি তুলে ধরেছেন। তালিবানরা আফগানিস্তান দখল করার আগে কেমন ছিল সেখানকার মেয়েদের জীবন, তাই ওঠে এসেছে এই চিঠিতে। একই সঙ্গে দেশটির বর্তমান পরিস্থিতিতে নিজেদের জীবন নিয়ে উৎকণ্ঠাও প্রকাশ করেছে ওই কিশোরী।

শনিবার (২১ আগস্ট) চিঠিটি শেয়ার করে জোলি লেখেন, ‘আফগানিস্তানের মানুষ সামাজিক মাধ্যমে যোগাযোগ করার এবং স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করার ক্ষমতা হারাচ্ছে। তাদের জীবনের নানান তথ্য, বিশ্বব্যাপী তাদের মৌলিক অধিকারের লড়াই এবং সেসব নিয়ে তাদের কথা শোনাতেই আমি ইনস্টাগ্রামে এসেছি’।

ইনস্টাগ্রামে আসার একদিন পার না হতেই অভিনেত্রীর ফলোয়ার সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৫০ লাখ।

জোলি জানান, আফগানিস্তানের এক কিশোরীর চিঠি তার কাছে এসেছে। ওই কিশোরী তার আতঙ্ক আর অসহায়ত্বের কথা চিঠিতে তুলে ধরেছে। সে চিঠি পড়ে হতাশ হয়ে পড়েছেন তিনি।

জোলির শেয়ার করা চিঠিতে ওই কিশোরী লেখে, আমাদের সবার অধিকার ছিল, আমরা স্বাধীনভাবে আমাদের অধিকার রক্ষা করতে সক্ষম ছিলাম। কিন্তু তালেবানরা আসার পর আমাদের জীবন ভয়ে ভয়ে কাটছে। মনে হচ্ছে আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গিয়েছে।

অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজে নিয়মিত নিজেকে ব্যস্ত রাখেন অ্যাঞ্জেলিনা জোলি। তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূত হিসেবে বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইসরায়েলের সাথে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব চুক্তি স্থগিত চায় তিন দেশ

ইনস্টাগ্রামে এসে আফগান কিশোরীর চিঠি তুলে ধরলেন জোলি

আপডেট সময় ১১:০৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১