ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘মৌলিক জ্ঞান না থাকলে কোচিংয়ে আসা উচিত নয়’:তামিম ইকবাল আপসকামিতা নয়, স্বৈরাচারকে প্রতিহত করার ইতিহাস বিএনপির: জাহিদ হোসেন পটিয়া থানার ২শ গজ সামনে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল হবিগঞ্জে হামলার ঘটনায় ১১ জনের নামে এনসিপির মামলা বর্তমান সরকারের আমলে রাষ্ট্রীয় মদদে কোনো দুর্নীতি গুম খুন হয়নি হবিগঞ্জে গিয়ে মামলা না করে আমরা ফিরব না: এমপি হাসনাত যুব জামায়াত নেতার কাণ্ড; বিধবা নারীকে ধর্ষণের পর গর্ভপাতের অভিযোগ:দল থেকে সদস্যপদ স্থগিত মানবতার মুক্তিতে ইসলামের আদর্শের বিজয়ের বিকল্প নেই: চরমোনাই পীর সব প্রকল্পের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাই সরকারের লক্ষ্য:জহির উদ্দিন স্বপন হঠাৎ ৬ মুসলিম দেশের যৌথ সামরিক মহড়া, কী বার্তা দিচ্ছে

বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন মালয়েশিয়া প্রবাসীরা

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মালয়েশিয়াসহ ১১ দেশের যাত্রীরা করোনাভাইরাসের সম্পূর্ণ টিকা ডোজ না নিলে বাংলাদেশে প্রবেশ করতে পারবেন না- এমনটাই জানিয়েছে (বেবিচক) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

১৬ আগস্ট থেকে আকাশপথে চলাচলের নতুন এই বিধিনিষেধ জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না করা পর্যন্ত এ বিধিনিষেধ জারি থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বেবিচকের এমন নির্দেশনায় দেশটিতে থাকা অবৈধ প্রবাসী যারা দেশে ফিরতে চাচ্ছেন তারা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছেন। কারণ মালয়েশিয়াতে রিক্যালিব্রেশন কর্মসূচির মাধ্যমে দেশটিতে থাকা অবৈধদের দেশের যাওয়ার যে সুযোগ দিয়েছে তা ব্যাহত হওয়ার আশঙ্কায় রয়েছেন তারা। এছাড়া মালয়েশিয়ার জেলখানায় সাজা শেষে দেশে ফিরবেন এমন ব্যক্তির আত্মীয়স্বজনরাও টেনশনে রয়েছেন।

এদিকে বেবিচকের জারি করা নোটিশের বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সিদ্ধান্ত না জানালেও মিশনে বিষয়টি নিয়ে ১৭ আগস্ট কর্মকর্তারা বৈঠক করেছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে বেবিচকের নির্দেশনায় বলা হয়, করোনার ভ্যাকসিন (সর্ম্পূণ ডোজ) না নিলে ১১টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে না। ১১টি দেশের তালিকায় রয়েছে- মালয়েশিয়া, আর্জেন্টিনা, বতসোয়ানা, কিউবা, সাইপ্রাস, সোয়াজিল্যান্ড, জর্জিয়া, ইরান, লিবিয়া, মঙ্গোলিয়া, স্পেন।

এসব দেশে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা দূতাবাসের মাধ্যমে বিশেষ অনুমতি নিয়েও দেশে ফিরতে পারবেন। সেক্ষেত্রে তাদের ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

তবে বাংলাদেশ থেকে অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ আরোপ করেনি বেবিচক। সেক্ষেত্রে ভ্যাকসিন নেওয়া থাকলেও পিসিআর পদ্ধতিতে করোনা নেগেটিভ রিপোর্ট আসলে বাংলাদেশে থেকে বহির্গমন বা বাংলাদেশে প্রবেশ করতে পারবে এবং ১০ বছরের নিচের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে করোনা টেস্ট করার প্রয়োজন নেই। ফ্লাইটের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা, উদ্বিগ্ন মালয়েশিয়া প্রবাসীরা

আপডেট সময় ০১:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১