ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লন্ডনে বন্ধ হচ্ছে উবার

অাকাশ আইসিটি ডেস্ক:

যুক্তরাজ্যের লন্ডনে অ্যাপভিত্তিক ট্যাক্সি সেবা নেটওয়ার্ক উবার বন্ধ হচ্ছে চলতি মাসেই। ট্রান্সপোর্ট ফর লন্ডন জানিয়েছে, অ্যাপভিত্তিক ট্যক্সি সার্ভিস উবারের লাইসেন্স আর নবায়ন করা হবে না। শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

লন্ডন ট্রান্সপোর্টের এই সংস্থাটি আরো জানায়, ব্যবসায়িক ক্ষেত্রে দায়িত্বশীলতাসহ বিভিন্ন জায়গায় বড় ধরনের ঘাটতি রয়েছে অ্যাপভিত্তিক এই প্রতিষ্ঠানটির। এসব ঘাটতি নাগরিকদের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।

এদিকে লাইসেন্স নবায়ন না করার সিদ্ধান্তের বিপক্ষে অবিলম্বে আদালতে যাবার ঘোষণা দিয়েছে উবার কর্তৃপক্ষ। তাদের দাবি, লন্ডনে প্রায় ত্রিশ লাখেরও বেশি মানুষ এই সার্ভিসটি গ্রহণ করে এবং চালক আছে অন্তত ৪০ হাজার।

এদিকে উবার এক বিবৃতিতে জানিয়েছে, ‘যারা ভোক্তাদের পছন্দ সীমিত করে ফেলতে চায় তাদের পথে চলছে ট্রান্সপোর্ট ফর লন্ডন ও শহরটির মেয়র। এই সিদ্ধান্তে বুঝা যায় লন্ডন উদার নয়’। প্রসঙ্গত, যুক্তরাজ্যের ৪০টির বেশি শহরে এই সেবা চালু রয়েছে। গত বছরের ২২ নভেম্বর উবার ঢাকায় যাত্রা শুরু করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লন্ডনে বন্ধ হচ্ছে উবার

আপডেট সময় ০৯:৩১:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭