ঢাকা ০৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

অপ্রতিরোধ্য তালেবান যোদ্ধারা; আফগানিস্তানের বিশ্বকাপ অনিশ্চিত

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আফগানিস্তানের একের পর এক এলাকা দখল করে নিচ্ছে তালেবান। লণ্ডভণ্ড পুরো দেশ। রাজধানী কাবুলের দোরগোড়ায় চোখ রাঙাচ্ছে তালেবান যোদ্ধারা। এমন পরিস্থিতিতে আফগানিস্তান ক্রিকেট দলের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়া অনিশ্চিত হয়ে গেছে।

অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে বি গ্রুপে ভারতের সঙ্গে খেলার কথা রয়েছে আফগানিস্তানের। বিশ্বকাপ শুরুর আগে প্রস্তুতি জোরদার করার জন্য সাম্প্রতিক সময়ের মধ্যে দেশের বিভিন্ন ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন চালু হওয়ার কথা ছিল রশিদ খানদের। কিন্তু তালেবান আগ্রাসনে বিশ্বকাপের প্রস্তুতি ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। তার কারণ ইতোমধ্যে তালেবানরা আফগানিস্তানের ৫টি স্টেডিয়ামের মধ্যে তিনটিই দখলে নিয়েছে।

আফগানিস্তানের কান্দাহার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, খোস্ত সিটি স্টেডিয়াম এবং কুন্দুজ ক্রিকেট স্টেডিয়াম পুরোপুরি দখলে নিয়েছে তালেবান। মাজার-ই-শরিফের বলখ ক্রিকেট স্টেডিয়াম দখল নিয়ে আফগান সেনাদের সঙ্গে তালেবানদের লড়াই চলছে। কাবুল আন্তর্জাতিক স্টেডিয়াম আপাতত বন্ধ। এছাড়া জালালাবাদের গাজী আমানুল্লা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এখনো রয়েছে আফগান সরকারের হাতে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

অপ্রতিরোধ্য তালেবান যোদ্ধারা; আফগানিস্তানের বিশ্বকাপ অনিশ্চিত

আপডেট সময় ০৮:২৭:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১