ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

আকাশ জাতীয় ডেস্ক: 

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ানো হয়েছে। ভর্তির জন্য ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। এর আগে ভর্তির শেষ সময় ছিল ১৪ আগস্ট। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহামারি পরিস্থিতিতে শিক্ষার্থীদের সুবিধার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমে অনলাইনে প্রাথমিক আবেদনের সময় ১৮ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। বর্ধিত সময়সূচি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ে মাধ্যমে ১৯ আগস্টের মধ্যে অবশ্যই জমা দিতে হবে। গত ১৯ জুলাইয়ে প্রকাশিত ভর্তির মূল বিজ্ঞপ্তির অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন ক্লাস আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।

*অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ ও এর প্রিন্ট/পিডিএফ কপি সংগ্রহের সর্বশেষ তারিখ ১৮ আগস্ট।

*প্রার্থীদের প্রাথমিক আবেদন ফি বাবদ ২৫০ টাকা সংশ্লিষ্ট কলেজ নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার সর্বশেষ তারিখ ১৯ আগস্ট।

*কলেজ কর্তৃক অনলাইনে প্রাথমিক আবেদন ফরম নিশ্চয়ন করার সর্বশেষ তারিখ ২১ আগস্ট।

*কলেজ কর্তৃক আবেদনকারী প্রার্থীদের প্রাথমিক আবেদন ফির জাতীয় বিশ্ববিদ্যালয়ের অংশ (প্রার্থীপ্রতি ১৫০ টাকা হারে)
সংশ্লিষ্ট খাতে (ভর্তি ফান্ড) যেকোনো সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ২২ থেকে ২৬ আগস্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

আপডেট সময় ০১:৪৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১