ঢাকা ০১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাবনায় মোবাইল ফোন দেখতে না দেওয়ায় ভাই-বোনকে কুপিয়ে জখম!

আকাশ জাতীয় ডেস্ক:

পাবনার সাঁথিয়ায় র্স্মাট মোবাইল ফোন দেখতে না দেওয়ায় ভাই-বোনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করছে সৈকত (২০) নামের এক যুবক। নৃশংস এ ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার রাতে উপজেলার আর-আতাইকুলা ইউনিয়নের গাঙ্গুয়াহাটি গ্রামে। সৈকত একই এলাকার খন্দকার ইব্রাহিম হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত পৌনে ৯ টায় ভাই সৌরভ (১৮) ও বোন ইভাকে (২২) নিয়ে সৈকত ঘরে মোবাইল ফোন দেখতে থাকে। পিতা ইব্রাহিম তাদের মোবাইল দেখতে নিষেধ করায় পিতার উপর ক্ষিপ্ত হয়ে উঠে সৈকত। ইভা ও ছোট ভাই সৌরভ এর প্রতিবাদ করলে সৈকত দরজা বন্ধ করে ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে সৌরভ ও ইভার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শারীরিক অবস্থা আরও আশংকাজনক হলে চিকিৎসক ভাই-বোনকে ঢাকা হাসপাতালে রের্ফাড করেন।

এদিকে, খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই ধারালো অস্ত্রসহ সৈকতকে বাড়ি থেকে আটক করে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সৈকত থানা হেফাজতে রয়েছে। অভিযোগ পেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

উল্লেখ্য, পিতা ইব্রাহিম জানান, সৈকত কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় ভুগছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাবনায় মোবাইল ফোন দেখতে না দেওয়ায় ভাই-বোনকে কুপিয়ে জখম!

আপডেট সময় ০৭:২১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১