ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্যাতনের শিকারদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে সংসদীয় বিশেষ টাস্কফোর্স গঠনের আহ্বান মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১ লাখ ৬০ হাজার কোটি টাকা বিদেশ পাচার হয়েছে: মঈন খান দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ৭ বছরের কারাদণ্ড এক রাতে ৬৬০ ড্রোন দিয়ে রাশিয়ায় নজিরবিহীন হামলা ইউক্রেনের প্রমাণ ছাড়া প্রশ্নফাঁসের গুজব ছড়ালে তাৎক্ষণিক গ্রেফতার: শিক্ষামন্ত্রী তারেক রহমানের উন্নয়ন-দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে চীন ‘বিশ্বস্ত বন্ধু’ হয়ে থাকবে : হুমায়ুন কবির

১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বাংলাদেশে টি-টোয়েন্টি সিরিজ খেলে নিউজিল্যান্ড দল যাবে পাকিস্তান সফরে। এর মাধ্যমে ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে সিরিজ খেলতে যাচ্ছে কিউইরা।

আজ বৃহস্পতিবার এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

চলতি আগস্টে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড দল। এরপর আগামী সেপ্টেম্বর ও অক্টোবরে পাকিস্তানের মাটিতে ৩টি ওয়ানডে ও ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে নিউজিল্যান্ড।

আগামী ১০ সেপ্টেম্বর বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ শেষ হবে। পরদিনই কিউইরা যাবে পাকিস্তানে। সেখানে ৩ দিনের কোয়ারেন্টিন শেষে দুই দিন অনুশীলন করবে তারা। এরপর ওয়ানডে সিরিজ শুরু হবে ১৭ সেপ্টেম্বর। এরপর বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর। ৩টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ২৫ সেপ্টেম্বর থেকে, লাহোরে।

এর আগে ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়েছিল কিউইরা। ওই সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের কাছে তারা হোয়াইটওয়াশড হয়েছিল। এরপর ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দলের টিমবাসে হামলার পর সব আন্তর্জাতিক দলের সফর বন্ধ হয়ে যায়।

নিউজিল্যান্ড সিরিজ শেষে সাদা বলের সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবে ইংল্যান্ড দল। এরপর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে যাবে অস্ট্রেলিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাড়া ফেলেছে ফারিনের ‘তোমার আমার প্রেম’

১৮ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড

আপডেট সময় ০৭:৪১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অগাস্ট ২০২১