মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু ও দুজন প্রাপ্তবয়স্ক, যাদের সকলেই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা ছিলেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুজনিত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে। মশাবাহিত ডেঙ্গু জ্বরে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) রোগটিতে সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ২ হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। ফলে এ বছর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১১ হাজার ৪৪২ জনে। এ বছর ডেঙ্গু পরিস্থিতি আগের কয়েক বছরের তুলনায় উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। উল্লেখ্য যে, গত বছর সারাদেশে ১ লাখ ২ হাজার ৮৬১ জন আক্রান্ত ও ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া ২০২৪ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃতের সংখ্যা ছিল ৫৭৫ জন।
আকাশ নিউজ ডেস্ক 



















