ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা দেশের জনগণই নির্ধারণ করবে ইরানের ভবিষ্যৎ: পেজেশকিয়ান সিন্ডিকেট ভেঙে দেওয়া হয়েছে, হজের বিমান ভাড়া আরও কমবে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানের হাতে ন্যস্ত করা হয়েছে : মির্জা ফখরুল জুলাই সনদ নয়, সংবিধান সংশোধনে ব্যস্ত সরকার: মাহমুদা মিতু গণতন্ত্র শক্তিশালী না হলে সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত হবে না আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু গালাগালি ও হামলা দুটোই অতীতমুখী রাজনীতি: মঞ্জু মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী

রেমিট্যান্স প্রবাহে নজরদারিতে সিপিডির প্রস্তাব নাকচ

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারির মধ্যেও অত্যধিক রেমিট্যান্স প্রবাহ নিয়ে সংশয় তৈরি হয়েছে, দেখা দিয়েছে বিভিন্ন প্রশ্ন। মহামারির মধ্যে এত রেমিট্যান্স কোথা থেকে আসছে, কীভাবে আসছে, ভবিষ্যতে আরও কতদিন এভাবে আসবে—এসব প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনার বিষয়ে ভাবতে বলেছে সংস্থাটি।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম বেশি হবে না। এটা আর বাড়ানো হবে না।

বুধবার (০৪ আগস্ট) ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চ্যুয়াল সভায় এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, রেমিট্যান্স কিছুটা কমেছে। গত বছর অস্বাভাবিকভাবে বেশি ছিল। তুলনামূলকভাবে কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। লকডাউনের কারণে রপ্তানি কমেছে। সেই পরিমাণে উৎপাদন আমরা করতে পারছি না। আমরা কাভার করার চেষ্টা করবো সামনের দিনগুলো ভালো হলে। আমাদের গ্যাপগুলো পূরণ করবো। করোনার বিষয়টি একমাত্র মুখ্য বিষয়। ভ্যাকসিন দেওয়াই এখন অন্যতম কাজ। এর পরে সম্ভাবনার জায়গাগুলো পূরণ করতে পারবো।

রোহিঙ্গাদের বিষয়ে বিশ্বব্যাংকের বিবৃতি প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এই বিষয়ে আমি অবগত নই। বিশ্বব্যাংক মাঝে মধ্যে আমাদের পরামর্শ দেয়। বিশ্বব্যাংক কোনো পরামর্শ দিয়ে থাকলে সবকিছু বিবেচনায় নেওয়া হয় না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি

রেমিট্যান্স প্রবাহে নজরদারিতে সিপিডির প্রস্তাব নাকচ

আপডেট সময় ০৬:৪২:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১