ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাদুঘরে ঠাঁই পেল সেই পাকিস্তানি ‘হতাশ’ সমর্থকের ছবি

আকাশ নিউজ ডেস্ক:

শারিম আখতারকে চেনেন? নামে না চিনলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা শারিমের কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি বিলক্ষণ চেনেন। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া আর পাকিস্তানের মধ্যকার খেলা চলাকালে দলের পারফরম্যান্সে হতাশ হয়ে প্যাভিলিয়নে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন শারিম। তার সেই ছবিটি ভাইরাল হয় নেটমাধ্যমে। এমনকি আইসিসির অফিশিয়াল টুইটার পেজ থেকেও শারিমের ছবি শেয়ার করা হয়েছিল।

এরপর শারিম হয়ে উঠেন সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশার চিত্র তুলে ধরার প্রতীক। একের পর এক মিমে শারিমের হতাশ হয়ে দাঁড়িয়ে থাকার ছবি ব্যবহার করতে থাকেন নেটিজেনরা। সেই ম্যাচের দুই বছর পার হলেও অনেকেই এখনও তার ছবি দেওয়া মিম শেয়ার করেন। এবার সেই শারিমই ঠাঁই পেলেন হংকংয়ের মিম মিউজিয়ামে। বিশ্বের মজাদার ও ভাইরাল মিম সেখানে স্থান পায় হংকংয়ের এই মিম মিউজিয়ামে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শারিম নিজেই এ খবর জানিয়েছেন। মিম হিসেবে নিজের ছবি দেখতে পেয়ে অবশ্য বেশ খুশিই পাকিস্তানের বাসিন্দা শারিম।

এদিকে, শারিমের ছবি মিম জাদুঘরে স্থান পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জাদুঘরে ঠাঁই পেল সেই পাকিস্তানি ‘হতাশ’ সমর্থকের ছবি

আপডেট সময় ১০:৪৩:১৬ অপরাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১