ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে এবার দুটি পোড়া লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে পোড়া দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ দুটি নারী ও শিশুর হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

আজ রোববার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে অবস্থিত পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালের দিকে সাভার কলেজের এক শিক্ষার্থী কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। তিনি কমিউনিটি সেন্টারের ভেতরে পোড়া মরদেহ দেখতে পেয়ে জরুরি সেবা- ৯৯৯ নাম্বারে কল দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) হেলাল উদ্দিন বলেন, লাশ দুইটি পোড়া হওয়ায় তাদের পরিচয় জানা যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে, গত ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে ওই নিহত যুবকের পরিচয় এখন নিশ্চিত করতে পারেনি পুলিশ। এর পর গত ১১ অক্টোবর রাতে আবারও সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অজ্ঞাত (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। গত ১৯ ডিসেম্বর দুপুরে সাভার পৌর এলাকার থানা রোডে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে আরও এক পুরুষের মরদেহ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। তবে তিন খুনের ঘটনায় পুলিশ নিহতদের পরিচয় কিংবা হত্যার ঘটনার কোনো রহস্য উদঘাটন করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে এবার দুটি পোড়া লাশ উদ্ধার

আপডেট সময় ০৪:২০:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬