ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

প্রণোদনার অর্থ পুঁজিবাজারে, যাচাই করবো: অর্থমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনাভাইরাস মোকাবিলায় সরকার ঘোষিত আর্থিক প্রণোদনা প্যাকেজের আওতায় ব্যাংক থেকে দেওয়া ঋণের টাকা পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়টি যাচাই করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিকেলে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চ্যুয়ালি ২০তম অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং ২৫তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রণোদনা প্যাকেজের ঋণের টাকা পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, বিদেশ থেকে যারা রেমিট্যান্স পাঠায় তাদের আমরা ২ শতাংশ প্রণোদনা দিচ্ছি। যারা টাকা পাঠান এবং যারা এখানে সেই টাকা রিসিভ করেন তারা টাকা হাতে এলে তা নিজেরাও ব্যয় করতে পারবেন এবং পুঁজিবাজারেও ব্যয় করতে পারবেন, সেখানে পুঁজিবাজারে টাকা গেছে বলে আমরা জানি। প্রণোদনার প্যাকেজের ঋণের টাকা পুঁজিবাজারে বিনিয়োগের বিষয়ে তথ্য আমি পাইনি। আমি এখন এটি যাচাই করবো এবং আমরা পরবর্তী সভায় জবাব দেবো। আমাকে আগে জানতে হবে।

অর্থমন্ত্রী বলেন, প্রণোদনা প্যাকেজের যেগুলো কোভিড রিলেটেড সেগুলো স্পেসিফাইড করা আছে কোন খাতে আমরা কত ব্যয় করবো। সেই খাত বাদ দিয়ে অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা নেই। আমরা এই টাকা সরাসরি ট্রান্সফার করেছি। যার জন্য টাকাটি অনুমোদিত হয়েছে তাকেই আমরা পাঠিয়েছি। সুতরাং সেই টাকা রিসিভ করে তিনি কী করবেন সেটা পরবর্তী পর্যায়ে আমাদের যাচাই করতে হবে।

মুস্তফা কামাল বলেন, আগামীতে দেখবো যাদি এ ধরনের আরও কোনো ঘটনা ঘটে, যদিও আমার বিশ্বাস এমন কিছু ঘটেনি। কারণ যাদের দিয়েছি আপনারা জানেন কোন কোন খাতে টাকা দিয়েছি। সেখান থেকে টাকা পুঁজিবাজারে যাওয়ার কথা না। বাংলাদেশ ব্যাংকের রেফারেন্স যেহেতু দিয়েছেন সুতরাং আমাকে এটি আরও যাচাই করতে হবে। যাচাই করার পর আমি আপনাদের সম্পূর্ণ তথ্য দিতে পারবো।

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা খাতের ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সহায়তা করতে গত বছর সাড়ে ৪ শতাংশ সুদে প্রায় ৩০ হাজার কোটি টাকা ঋণ দেয় ব্যাংকগুলো। আর ক্ষুদ্র ও মাঝারি খাতের ব্যবসায়ীদের ৪ শতাংশ সুদে দেওয়া হয় প্রায় ১৫ হাজার কোটি টাকা। এসব ঋণের সুদহার ছিল ৯ শতাংশ। বাকি সুদের টাকা ভর্তুকি দেয় সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউপি নির্বাচন ও স্মার্ট এনআইডি নিয়ে ১৬ নভেম্বর বৈঠকে বসছে ইসি

প্রণোদনার অর্থ পুঁজিবাজারে, যাচাই করবো: অর্থমন্ত্রী

আপডেট সময় ০৯:৫৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১