ঢাকা ১১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে বিনিয়োগের আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশের কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ শিল্প, বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন, রেশম ও হিমায়িত খাদ্য উৎপাদন ইত্যাদি খাতে বিনিয়োগের জন্য ওয়াইসির সদস্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

ইন্টারন্যাশনাল ইসলামিক ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন (আইএফপিএ) আয়োজিত ‘ইন্ট্রা-ওআইসি এগ্রি-ফুড অফারচুনিটিস অ্যান্ড চ্যালেঞ্জেস’ শীর্ষক কনফারেন্সে এফবিসিসিআই সভাপতি এই আহ্বান জানান।

জসিম উদ্দিন বলেন, বর্তমান মহামারি পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা, সাপ্লাই চেইন ও কৃষিপণ্যে মূল্যবৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ওআইসির রাষ্ট্রগুলোর মধ্যে সম্মিলিত প্রচেষ্টা এবং সহযোগিতা প্রয়োজন। ফার্ম মেকানাইজেশন, কৃষি-উৎপাদন চক্র, খাদ্য ও খাদ্যজাতপণ্যের মান উন্নয়ন যেমন মাছ, পশুপালন, দুগ্ধজাত পণ্য এবং কৃষকের দক্ষতা উন্নয়ন ইত্যাদি ক্ষেত্রে ওআইসির সদস্য দেশগুলোর বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করার অপার সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এছাড়াও তিনি হালাল স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে মাধ্যমে হালাল ইকোসিস্টেমের বিকাশ, হালাল খাদ্য প্রক্রিয়াকরণে সহযোগিতা, হালাল পরীক্ষা ল্যাব ও হালাল সার্টিফিকেশনে জন্য বাংলাদেশকে সহযোগিতার জন্য ওআইসি দেশগুলোর প্রতি আহ্বান জানান।

ইন্টারন্যাশনাল ইসলামিক ফুড প্রসেসিং অ্যাসোসিয়েশন (আইএফপিএ), ওআইসির বিশেষায়িত সংস্থা ‘ইসলামিক অরগানাইজেশন ফর ফুড সিকিউরিটির (আইওএফএস) এর তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয়। আইএফপিএর লক্ষ্য হলো আন্তর্জাতিক আইওএফএস দেশগুলোর মধ্যে বিটুবি সহযোগিতা স্থাপনের মাধ্যমে আইওএফএস সদস্য দেশগুলোতে কৃষি বাণিজ্যে প্রত্যক্ষ সম্পর্ক গড়ে তোলা।

বাংলাদেশের পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ মুসলিম বিশ্বে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের লক্ষ্যে ওআইসির কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। এ সময় তিনি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে বাংলাদেশ সরকারের উন্নয়ন কৌশল এবং নীতি সহায়তা তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে বিনিয়োগের আহ্বান

আপডেট সময় ০১:২৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১