ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মানুষের সর্বোচ্চ আয়ু জানালেন বিজ্ঞানীরা

অাকাশ নিউজ ডেস্ক:

বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির এই সময়ে নিশ্চয় মানুষের জীবদ্দশার সম্ভাবনাও বেড়ে যেতে পারে? না, এক্ষেত্রে আশার বাণী শোনাতে পারেননি বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা জানিয়েছেন, তাদের বিশ্বাস তারা মানুষের সর্বোচ্চ আয়ুর সীমারেখা আবিষ্কার করতে পেরেছেন। নেদারল্যান্ডসে পরিচালিত নতুন একটি গবেষণায় বলা হয়েছে যে, একজন নারীর সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫.৭ বছর। পুরুষের ক্ষেত্রে তা সামান্য কম, ১১৪.১ বছর।

গত ৩০ বছরে নেদারল্যান্ডসে মারা গেছে এমন ৭৫ হাজার মানুষের তথ্য সংগ্রহ করে তিলবার্গ এবং রটারডামের ইরাসমাস ইউনিভার্সিটির বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন।

ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই মানুষের আয়ু ক্রমাগত বেড়ে চলছে। অনেক রোগের চিকিৎসা ব্যবস্থায় উন্নতির কারণেই মানুষের আয়ু বেড়েছে। তবে আয়ু বেড়ে চলার এ ধারা কি অনন্তকাল ধরে চলবে? উত্তরে বিজ্ঞানীরা বলছেন, না।

মেডিকেল এক্সপ্রেসকে গবেষণার অন্যতম একজন বিজ্ঞানী অধ্যাপক জন ইনমাহ বলেন, অবশ্যই মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। কিন্তু সেন্টেনেরিয়ানদের আয়ু খুব বেশি বাড়ছে না। বিশেষ করে সুপার-সেন্টেরিয়ানদের অর্থাৎ ১০৫ থেকে ১১০ বছর ব্যক্তিদের আয়ু খুব বেশি আর বাড়ছে না। ১১৫ বছর অতিক্রম করতে দেখা যাচ্ছে না।

এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরাও তাদের এক গবেষণায় জানিয়েছিলেন যে, মানুষের সর্বোচ্চ আয়ু হতে পারে ১১৫ বছর।

পৃথিবীতে সবচেয়ে বেশি বয়সি মানুষ ছিলেন ফরাসি নারী জেন লুইস কেলমেন্ট, ১৮৭৫ সালে জন্মগ্রহণ করা এই নারী ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তার এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন কিনা, তা অজানা। তবে অধ্যাপক জন ইনমাহ বলেন, তার গবেষণাপত্রটি আগামী মাসে প্রকাশিত হবে, যেখানে দীর্ঘ জীবনযাপনের রহস্য প্রকাশিত হতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মানুষের সর্বোচ্চ আয়ু জানালেন বিজ্ঞানীরা

আপডেট সময় ১১:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭