ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হারিয়ে ভারতের শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও জয় শুরু করেছে সফরকারী ভারত। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে লঙ্কানদের ৩৮ রানের ব্যবধানে হারিয়েছে ভারত।

কলম্বোতে ভারতের দেয়া ১৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮.৩ ওভার খেলে ১২৬ রানে গুটিয়ৈ যায় স্বাগতিকরা। এতে ৩৮ রানের জয়ে ০-১ তে এগিয়ে গেল ভারত।

মূল দলের অনেক খেলোয়াড়কে বিশ্রামে রাখা ভারত প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই প্রথম বলে পৃথ্বী শ’কে হারায়। এরপর অধিনায়ক ধাওয়ান ৩৬ বলে ১ ছক্কা ও ৪ চারে ৪৬ রান করে লড়াইয়ের মতো স্কোর এনে দেন। সুর্যকুমারের ব্যাট থেকে ৩৪ বলে ২ ছক্কা ও ৫ চারে আসে ৫০ রান।

তৃতীয় উইকেটে ধাওয়ান ও সুর্যকুমার মিলে গড়েন ৪৯ বলে ৬২ রানের জুটি। শেষ দিকে নেমে ইশান কিষান ১৪ বলে করেন অপরাজিত ২০ রান। ২০ ওভার শেষে ভারতের রান দাঁড়ায় ৫ উইকেটে ১৬৪।

১৬৫ রানে লক্ষ্যে ব্যাট করতে নেমে লঙ্কানদের বড় ধসটা শুরু হয় চারিথ আসালঙ্কার বিদায়ে। ২৬ বলে ৪৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। কিন্তু দীপক চাহারের বলে, পৃথ্বী শ’র হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। এরপর ১৫ রানের মধ্যে বাকি সব ব্যাটসম্যান আউট হয়ে গেলে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কাকে।

ম্যাচে ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন ভুবনেশ্বর কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টি-টোয়েন্টি সিরিজে লঙ্কানদের হারিয়ে ভারতের শুরু

আপডেট সময় ০৮:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১