ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১২ নভেম্বর শূন্য নারী আসনের উপনির্বাচন: তফসিল ঘোষণা

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তোপের মুখে পদত্যাগ করেছিলেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। তার পদত্যাগের ফলে শূন্য হওয়া ওই আসনে আগামী ১২ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১২ অক্টোবর) ইসির সিনিয়র সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সংক্রান্ত তফসিল ঘোষণা করা হয়েছে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হব ১২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ অক্টোবর পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। এরপর ২৭ অক্টোবর বাছাই ও ২৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবরের মধ্যে আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ১ নভেম্বর এবং ২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ১২ নভেম্বর ভোটগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন সম্পন্ন হবে। সম্প্রতি দলীয় প্রধানের নির্দেশে ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করায় আসনটি শূন্য হয়। বাছাইয়ের বিরুদ্ধে আপিল ২৮ অক্টোবর।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ নভেম্বর শূন্য নারী আসনের উপনির্বাচন: তফসিল ঘোষণা

আপডেট সময় ০৮:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬