ঢাকা ১০:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নভেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনা

কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে রূপান্তরের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে বিমানবন্দরটির উদ্বোধনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ার পরেই উদ্বোধনের আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা করা হবে। মন্ত্রী সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের সভায় এ তথ্য জানান। সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা নিয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

সভায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী নিজেই এই আন্তর্জাতিক বিমানবন্দরটির উদ্বোধন করবেন। উদ্বোধনের সম্ভাব্য সময়সূচি প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৬ অক্টোবর জাপান সফরে গিয়ে ২৯ অক্টোবর দেশে ফিরবেন। মূলত তাঁর সফরের পরবর্তী সময়ের শিডিউল অনুযায়ী উদ্বোধনের দিন চূড়ান্ত করা হবে।

কক্সবাজার থেকে কোন কোন রুটে এবং কোন বিমান সংস্থা ফ্লাইট পরিচালনা করবে, তা নিয়ে বর্তমানে যাচাই-বাছাই চলছে। মন্ত্রী জানান, আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় কোন বিমান সংস্থাগুলো বেশি আগ্রহী, তা পর্যালোচনা করা হচ্ছে। বিভিন্ন দেশের বিমান সংস্থার স্থানীয় প্রধানদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমেই গন্তব্যস্থল বা রুট নির্ধারণ করা হবে। তবে প্রথম পর্যায়ে কোন দেশে ফ্লাইট যাবে বা প্রতিদিন কয়টি করে ফ্লাইট ওঠানামা করবে, সেই তথ্য এখনই চূড়ান্ত করা সম্ভব নয়। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সাথে আনুষ্ঠানিক আলোচনা শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক মানে চালু হলে পর্যটন খাতে সরাসরি আকাশপথের যোগাযোগ বাড়বে, যা এ অঞ্চলের পর্যটন অর্থনীতিকে সমৃদ্ধ করবে বলে আশা করা হচ্ছে। এই কার্যক্রম বাস্তবায়নে সব পক্ষের মতামত ও আগ্রহকে সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। সামগ্রিক বিষয় পর্যালোচনার পর ফ্লাইট পরিচালনার গন্তব্য এবং অংশগ্রহণকারী এয়ারলাইনসগুলোর নাম চূড়ান্ত করা হবে। উদ্বোধনের তারিখ এবং ফ্লাইট সম্পর্কিত চূড়ান্ত তথ্যের জন্য এখন কেবল প্রধানমন্ত্রীর সম্মতির অপেক্ষায় রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রেণিকক্ষে খাট ও আসবাব রেখে ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ অধ্যক্ষের

নভেম্বরেই আন্তর্জাতিক ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনা

আপডেট সময় ০৮:৫৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬