ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা রাজধানীতে চলন্ত ট্রেনে ছিনতাই, যাত্রীকে ছুরিকাঘাত কফিনে বৃষ্টির মরদেহ, বিমানবন্দরে বাবা মায়ের আহাজারি যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র দেশের আকাশে রহস্যময় আলোর ঝলক ঘিরে যা জানা যাচ্ছে বিরোধীদলকে ষড়যন্ত্র ও মিথ্যাচারের পথ পরিহার করার আহ্বান রিজভীর একাত্তরের গণহত্যা থেকে শাপলা হত্যাকাণ্ড, সব ঘটনার বিচার করবে সরকার: তথ্যমন্ত্রী আমরা একটি স্বাধীন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী জ্বালানির দামের অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী আগামীতে নোট-গাইডের দরকার হবে না: শিক্ষামন্ত্রী

ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:

তিন ম্যাচ সিরিজে সাকিব আল হাসানের দুর্দান্ত পারফরম্যান্সে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে সফররত বাংলাদেশ। সর্বোচ্চ রান সংগ্রহে তিন নম্বরে থাকলেও বল হাতে উইকেট শিকারে সবার উপরে টাইগার অলরাউন্ডার সাকিব। আর সেটা পুরস্কার পেলেন তিনি। ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে আট নম্বরে উঠে এসেছেন সাকিব।

ঈদের দিনে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সিরিজের প্রথম ম্যাচে ফাইফারসহ তিন ম্যাচে ৮ উইকেট নেয়ার সুবাদে বোলিং র‍্যাংকিংয়ে নয় ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।

সাকিবের উন্নতি হলেও ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছেন মেহেদি হাসান মিরাজ। প্রথম দুই ম্যাচে মাত্র ১ উইকেট পাওয়া মিরাজ দ্বিতীয় স্থান থেকে নেমে গেছেন ৪ নম্বরে।

এদিকে ব্যাটিং র‌্যাঙ্কিংয়েও এগিয়েছেন সাকিব। তিন ধাপ এগিয়ে এখন তার অবস্থান ২৮ নম্বরে। আর সিরিজের শেষ ম্যাচে সেঞ্চুরি করা তামিম ইকবাল এক ধাপ এগিয়ে উঠে গেছেন ২৩ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে স্ত্রী-সন্তানসহ ৫ জনকে গলা কেটে হত্যা

ওয়ানডে বোলিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে সাকিব

আপডেট সময় ০৮:৫১:০৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১