ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা চাপে পড়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ

নিউইয়র্কে খাবার ডেলিভারির সময় বেপরোয়া গাড়ির চাপায় বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ম্যানহাটানে রাস্তা থেকে মুন্না খান ওরফে বরকত (২২) নামের এক বাংলাদেশি তরুণের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে টহল পুলিশ।

বৃহস্পতিবার রাত ৯টায় বরকত তার বাইকযোগে ফুড ডেলিভারির সময় একটি বেপোরোয় গাড়ির চাপায় নিহত হন বলে প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। তার লাশ উদ্ধার করে ম্যানহাটানের বেলভিউ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ব্রুকলীনের চার্চ ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা মুন্না খান বরকতের দেশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে। দালালকে মোটা অংকের টাকা দিয়ে ভারত-মধ্যপ্রাচ্য-ব্রাজিল-মেক্সিকো হয়ে দুর্গম সীমান্ত অতিক্রম করে তিন বছর আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন বরকত।

নিজের ও দেশে থাকা মা-বাবা-ভাই-বোনের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশায় করোনা মহামারিকালেও রেস্টুরেন্টের ফুড ডেলিভারির কাজ করছিলেন বরকত।

গত ৪-৫ বছরে একইভাবে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল থেকে নিউইয়র্কে আসা অন্তত ৬ বাংলাদেশি যুবকের প্রাণ ঝরেছে ইলেকট্রিক বাইকে ফুড ডেলিভারির সময় দ্রুতগামী গাড়ির চাপায় অথবা নির্মাণ শ্রমিক হিসেবে কাজের সময় দেয়াল চাপায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

নিউইয়র্কে খাবার ডেলিভারির সময় বেপরোয়া গাড়ির চাপায় বাংলাদেশি নিহত

আপডেট সময় ০৬:৩৫:৩১ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১