ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

কাতারে হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার, খুশি প্রবাসী বাংলাদেশিরা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনার দুই ডোজ টিকা গ্রহণ বা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়া ব্যক্তিরা কাতারে এলে কোনো ধরণের হোটেল কোয়ারেন্টাইনের আর প্রয়োজন হবে না। এমন খবরে খুশি কাতারে বসবাসরত বিদেশিসহ প্রবাসী বাংলাদেশিদের মাঝে।

কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়। আগামী ১২ জুলাই থেকে এই নিয়ম কার্যকর করা হবে জানিয়েছে দেশটি।

তবে এই নিয়ম কেবলমাত্র কাতারি নাগরিক ও যাদের কাতারি আইডি আছে, তাদের জন্য প্রযোজ্য। তবে আসার ১২ ঘণ্টা আগে ওয়েব সাইটে রেজিস্ট্রেশন করতে হবে এবং ৭২ ঘণ্টা আগে করোনা টেস্ট করাতে হবে। ভিজিট ভিসায় আসা ব্যক্তিদের জন্যও এই সুবিধা বহাল থাকবে।

তবে টিকাবিহীন যারা কাতারে আসবেন, তারা নিজেদের দেশ অনুসারে ৭-১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেক্ষেত্রে সবুজ তালিকাভুক্ত হলে পাঁচদিনের হোম কোয়ারেন্টাইন এবং হলুদ তালিকাভুক্ত হলে সাতদিনের হোটেল কোয়ারেন্টাইন এবং লাল তালিকাভুক্ত হলে দশদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

যেসব বাংলাদেশি এখনো টিকা পাননি, তারা কাতারে ফিরে আসার পর দশ দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সংবিধান সংশোধন কমিটিতে সর্বোচ্চ অর্জন প্রত্যাশা আসিফ নজরুলের

কাতারে হোটেল কোয়ারেন্টাইন প্রত্যাহার, খুশি প্রবাসী বাংলাদেশিরা

আপডেট সময় ১১:৪৪:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুলাই ২০২১