ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

বিদেশ ভ্রমণে ব্যাংক এমডিদের যেসব তথ্য দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

আকাশ জাতীয় ডেস্ক:

বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি নিতে হবে এটি আগে থেকেই নির্দেশনা আছে। এর পাশাপাশি ভ্রমণের আগে নতুন করে আরও ৯টি তথ্য জমা দেয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৫ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত নির্দেশনা দিয়ে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

নির্দেশনা মতে, ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীদের বিদেশ ভ্রমণের আগে ব্যাংকের নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, যাতায়াত সময়সহ নয়টি তথ্য দাখিল করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ‘এই সার্কুলারের সঙ্গে সংযুক্ত ‘পরিশিষ্ট-ক’ পরিমার্জন করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে এখন থেকে প্রধান নির্বাহী কর্মকর্তার বিদেশ ভ্ৰমণের অনুমোদন গ্রহণের নিমিত্তে ব্যাংক কর্তৃক বাংলাদেশ ব্যাংকে প্রেরিত আবেদনপত্রের সঙ্গে পরিমার্জিত ‘পরিশিষ্ট-ক’ অনুযায়ী তথ্যাবলি দাখিল করতে হবে। তবে বিআরপিডি সার্কুলার নম্বর-০৬/২০২০ এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে। এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।’

এতে আরও বলা হয়েছে, ‘ব্যাংক-কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ সংক্রান্ত তথ্যাবলী যেমন- ব্যাংক-কোম্পানির নাম, প্রধান নির্বাহী কর্মকর্তার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, ভ্রমণের উদ্দেশ্য, ভ্ৰমণের প্রস্তাবিত সময় (যাতায়াত সময়সহ), পর্ষদে অনুমোদনের তারিখ, দেশের বাইরে অবস্থানকালীন ঠিকানা ও (একাধিক দেশ হলে প্রত্যেক দেশের নাম, সম্ভাব্য অবস্থানের মেয়াদ) সর্বশেষ কখন, কতদিনের জন্য এবং কী উদ্দেশ্যে বিদেশ ভ্রমণ করা হয়েছে তা উল্লেখ করতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিদেশ ভ্রমণে ব্যাংক এমডিদের যেসব তথ্য দিতে হবে কেন্দ্রীয় ব্যাংককে

আপডেট সময় ১২:২২:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুলাই ২০২১