ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাসন মাজছে ‘কর্মচারী’ বানর !

আকাশ নিউজ ডেস্ক:

পোষা প্রাণীদের সাধারণত আদর নিতেই দেখা যায়। খেয়ে আর ঘুমিয়ে বেশ আরামেই দিন কাটায় তারা। তবে এই বানরটি ব্যতিক্রম। খেয়ে-ঘুমিয়ে দিন কাটানোর চেয়ে বাড়ির কাজে সাহায্য করাকে বেছে নিয়েছে সে।

সম্প্রতি এক ভিডিওতে দেখা গেছে, একটা চায়ের দোকানের বাইরে ঠিক মানুষের মতো বসে বেশ দক্ষতার সাথেই বাসন মাজছে বানরটি।

এক ইনস্টাগ্রাম পেজে ভিডিও প্রথমে শেয়ার করা হয়। ক্যাপশনে লেখা হয়, সবারই কঠোর পরিশ্রম করা উচিত। শেয়ার করার পর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ভিডিওর শুরুতে চায়ের দোকানের সামনে কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তারা গভীর মনোযোগে কিছু দেখছিলেন। কয়েক সেকেন্ড পড়েই ক্যামেরা বানরটির দিকে সরে যায়। বানরটি এক গামলা পানিতে সাদা প্লেট মাজছিল। এমনকি প্লেট ঠিক মতো ধোয়া হয়েছে কী না বুঝতে তা শুঁকেও দেখছিল বানরটি।

এদিকে ভিডিও দেখে তাজ্জব বনে গেছেন নেটিজেনরা। একজন কমেন্ট করেছেন, বানরের তো এমনই হওয়া উচিত। আরেকজন কমেন্ট করেছেন, মাসের সেরা কর্মচারীর পুরস্কার তো বানরটিই নিয়ে যাবে।

তবে একই সঙ্গে বানরটিকে শিকল দিয়ে বেঁধে রাখার জন্য কেউ কেউ প্রাণীর ওপর নিষ্ঠুরতার অভিযোগও তুলেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাসন মাজছে ‘কর্মচারী’ বানর !

আপডেট সময় ১১:৪০:১১ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১