ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিদেশগামীরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা, রেজিস্ট্রেশন শুরু

আকাশ জাতীয় ডেস্ক:

বিদেশগামী কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকাদান নিশ্চিত করতে সরকার আজ শুক্রবার থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে। এসব কর্মীদের টিকা প্রাপ্তিতে সুরক্ষা অ্যাপে (চালু হওয়া সাপেক্ষে) বিএমইটি এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করেছে।

আজ থেকে থেকে দেশের ৪২টি জনশক্তি অফিস, ৯টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং একটি মেরিন টেকনোলজি ইনস্টিটিউটে অথবা ‘আমি প্রবাসী’ অ্যাপে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিএমইটির এই রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেন, সরকার প্রবাসী কর্মীদের কর্মস্থলে গমন নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে অগ্রাধিকার ভিত্তিতে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।

বিএমইটির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদেশগামী যেসব কর্মীর বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন ও স্মার্ট কার্ড নেই অথবা ১ জানুয়ারি’২১ এর পূর্বের বিএমইটি’র স্মার্ট কার্ড আছে সেই সব কর্মীর টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধনের সুবিধার্থে বৈধ পাসপোর্ট বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধন করতে হবে। এই ক্ষেত্রে চলতি বছরের জানুয়ারি ২০২১ হতে নিবন্ধিত কর্মীদের নতুনভাবে নিবন্ধনের প্রয়োজন হবে না।

এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমইটির ডাটাবেজে নিবন্ধিত কর্মীরা কোভিড-১৯ ভ্যাকসিন পেতে surokkha.gov.bd এর মাধ্যমে জরুরিভাবে টিকা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করতে পারবে। surokkha App এ রেজিস্ট্রেশন সফল হলে Mobile Message- এর মাধ্যমে টিকা সেন্টার ও টিকার তারিখ জানা যাবে।

দেশের ৪২টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, ৯টি টিসি (ব্রাহ্মণবাড়িয়া, লক্ষীপুর, মাদারীপুর, মেহেরপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, নীলফামারী, কুড়িগ্রাম, লালমনিরহাট) এবং বিআইএমটি, নারায়নগঞ্জ-এ (তালিকা : surokkha App এ পাওয়া যাবে) স্বাস্থ্যবিধি মেনে সশরীরে হাজির হয়ে নির্ধারিত ও নিজ জেলায় সকাল ৯.০০টা থেকে বিকাল ৪.০০ পর্যন্ত অথবা অনলাইনে ‘আমি প্রবাসী’ অ্যাপে এ নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিদেশগামী কর্মীদের কোনো হাসপাতাল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বিএমইটি বা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে গিয়ে টিকা গ্রহণের সুযোগ নেই। টিকা গ্রহণের জন্য সরকার নির্ধারিত নিয়ম নীতি মেনে তা সম্পন্ন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিদেশগামীরা অগ্রাধিকার ভিত্তিতে পাবেন টিকা, রেজিস্ট্রেশন শুরু

আপডেট সময় ০১:২৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জুলাই ২০২১