ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি নাকচ

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি নাকচ করে দিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনা সংক্রমণ ৫ শতাংশের উপরে থাকলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ঝুঁকিপূর্ণ এটা বিজ্ঞান বলছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষার বিষয়ে কী সিদ্ধান্ত হবে তা খুব শিগগিরই জানানো হবে বলেও তিনি জানান।

বুধবার (৩০ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের খাতে মঞ্জুরি দাবির ছাটাই প্রস্তাবের ওপর সংসদ সদস্যদের আলোচনায় পর এ কথা জানান শিক্ষামন্ত্রী।

এসময় সংসদ সদস্যদের কেউ কেউ শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের লেখাপড়া ও মেধা বিকাশের ক্ষতির কথাও তারা তুলে ধরেন।

এরপর শিক্ষামন্ত্রী তার বক্তব্যে বলেন, অধিকাংশ ক্ষেত্রে আমাকে বাইরে যেতে হয়। যখনই শিক্ষার্থীদের অভিভাবকের সঙ্গে দেখা হয় তখনই আমি তাদের জিজ্ঞাসা করি অনেকে বলছেন শ্ক্ষিাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য, আপনারা কী বলেন? তারা আমাকে বলেন এখন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিলেও আমাদের ছেলে-মেয়েদের পাঠিয়ে বিপদে ফেলতে পারি না। ক্লাসের মধ্যে সংক্রমণ ছাড়াবে। বিজ্ঞান বলছে, শিশুদের মধ্যে ছাড়ানোর ঝুঁকি বেশি। একজন শিক্ষার্থী সংক্রমিত হলে বয়সের কারণে তার হয়তো কোনো উপসর্গ নাও থাকতে পারে, কিন্তু তার থেকে পরিবারের মা, বাবাসহ অন্য সদস্যদের মধ্যে ছড়িয়ে যেতে পারবে।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা বিজ্ঞানকে অস্বীকার করতে পারি না। বিজ্ঞান বলছে, সংক্রমণ ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায় না। অনেক উন্নত দেশ উদ্যোগ নিয়েছিলো। আবার তারা বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এখন আমাদের সংক্রমণের হার ২৩ শতাংশের উপরে এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলা কীভাবে সম্ভব।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি নাকচ

আপডেট সময় ০৬:১০:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১