ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ ভারতীয় বিমান বাহিনীর পরিবহন প্লেন বিধ্বস্ত জামায়াতের সাবেক এমপি ফরিদ উদ্দিন আর নেই তরুণ প্রজন্মের হাতেই দেশের উন্নয়ন নির্ভর করছে: মির্জা ফখরুল আমাদের রাজনীতি দেশের মানুষের জন্য: প্রধানমন্ত্রী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, রিকশাচালককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ গোপালগঞ্জে নিখোঁজের তিনদিন পর যুবকের মরদেহ উদ্ধার গাজীপুরে কারখানায় লাগা আগুন ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষে মাঠে নামছে তুরস্ক দেশের সব নাগরিককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নিয়েই বাজেট প্রণয়ন: অর্থমন্ত্রী

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র, রাষ্ট্রদূত শহীদুলের সাথে বৈঠকে কংগ্রেসওম্যান শিলা

আকাশ জাতীয় ডেস্ক:

যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান শিলা জ্যাকসন লি (ডেমোক্র্যাট-টেক্সাস) বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে উল্লেখ করে বলেছেন যে, দুই দেশ তাদের সম্পর্কের সেরা সময়ে রয়েছে।

হিউস্টনে নিজ কার্যালয়ে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলামের সাথে বৈঠককালে তিনি এমন অভিমত পোষণ করেন। মার্কিন প্রতিনিধি পরিষদের অন্যতম প্রভাবশালী সদস্য শিলা বাণিজ্য, কোভিড-১৯ সহযোগিতা এবং মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনসহ বিস্তৃত ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সহযোগিতা আরও অগ্রসর করতে তার আগ্রহ প্রকাশ করেন।

কংগ্রেসওম্যান লি বাংলাদেশে এক মিলিয়নেরও অধিক নিপীড়িত রোহিঙ্গার আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন এবং এই মানবিক সঙ্কট সমাধানে মার্কিন কংগ্রেসে তার অব্যাহত প্রচেষ্টার আশ্বাস দিয়েছেন।

বাংলাদেশের কোভিড-১৯ ভ্যাকসিন প্রয়োজনের বিষয়ে রাষ্ট্রদূতের অনুরোধের পরিপ্রেক্ষিতে কংগ্রেসওম্যান লি সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন এবং আশা প্রকাশ করেন যে, বাংলাদেশ ন্যায্যতার ভিত্তিতেই ভ্যাকসিনের প্রাপ্য অংশ লাভ করবে। তিনি কংগ্রেস ও বাইডেন প্রশাসনের পাশাপাশি বাংলাদেশের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সংক্রান্ত কংগ্রেসনাল ককাসকে পুনরুজ্জীবিত করতে সহায়তা প্রদানের ব্যাপারে তার ইচ্ছা ব্যক্ত করেন। তিনি যুক্তরাষ্ট্রের, বিশেষ করে টেক্সাসের সাথে বাংলাদেশের পিপল-টু-পিপল যোগাযোগকে উৎসাহিত করেন এবং এই ক্ষেত্রে হিউস্টনের সাথে বাংলাদেশের একটি শহরের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় তার ধারণা ব্যক্ত করেন।

সিস্টার-সিটি নেটওয়ার্ক প্রতিষ্ঠায় হিউস্টন মেয়রের আগ্রহ :

টেক্সাসের হিউস্টন সিটি মেয়র সিলভেস্টার টার্নারের সাথে ২১ জুন মেয়রের কার্যালয়ে একটি বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, বন্দর ব্যবস্থাপনা এবং চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা আরও অগ্রসর করার বিষয়ে মেয়রের সাথে ফলপ্রসূ আলোচনা করেন। তারা হিউস্টন এবং চট্টগ্রামের মধ্যে সিস্টার-সিটি নেটওয়ার্ক স্থাপনের বিষয়েও আলোচনা করেন এবং সম্মত হন যে এই জাতীয় উদ্যোগ কার্যকরভাবে আমাদের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতিতে পরিপূরক ভূমিকা রাখবে।

রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম বাংলাদেশ আমেরিকান সোসাইটি অব গ্রেটার হিউস্টন এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হিউস্টনের যৌথ উদ্যোগে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। কংগ্রেসের সদস্য শিলা জ্যাকসন লি, টেক্সাস প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটিক সদস্য রন রেনল্ডস, হিউস্টনে বাংলাদেশের অনারারি কনসাল মার্টি ম্যাকভি, হ্যারিস কাউন্টি প্রেসিঙ্কট-২ এর কমিশনার অ্যাড্রিয়ান গার্সিয়া, হিউস্টন বন্দরের বাণিজ্য উন্নয়ন পরিচালক ডমিনিক ডি সান এবং হিউস্টনে বসবাসরত অনেক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে ছিলেন।

এর আগে ইউএস সিনেটর টেড ক্রুজ (রিপাবলিকান-টেক্সাস) বাংলাদেশের রাষ্ট্রদূতকে টেক্সাসে স্বাগত জানিয়ে সংবর্ধনা পত্র প্রেরণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদার করার আশা প্রকাশ করেন। সিনেটর ক্রুজ ইউএস সিনেটে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বন্ধুত্বকে তুলে ধরতে অব্যাহত সহায়তার আশ্বাস দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবিরের বর্তমান রাজনীতি হলো ধর্ষণ করে আত্মগোপনে গিয়ে গুমের নাটক সাজানো: রাশেদ

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র, রাষ্ট্রদূত শহীদুলের সাথে বৈঠকে কংগ্রেসওম্যান শিলা

আপডেট সময় ১০:০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১