ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাকড়শার ভুতুড়ে জালে ঢেকে গেছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ গ্রামাঞ্চল!

আকাশ নিউজ ডেস্ক:

বন্যার পর মাকড়শার বিশাল ভুতুড়ে জালে ঢেকে গেছে অস্ট্রেলিয়ার গ্রামাঞ্চলের মাইলের পর মাইল বিস্তীর্ণ এলাকা। ভিক্টোরিয়ার জিপসল্যান্ডের সেই ছবি ভাইরাল হয়েছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সকলের প্রশ্ন কেন এমনটা হল? বন্যার পর কেন বিশাল মাকড়শার জালে ঢাকা পড়ে গেল মাইলের পর মাইল এলাকা?

প্রাণীবিজ্ঞানীরা জানান, মাকড়শা জাল বোনে দু’টি কারণে। প্রথমত, তারা একে অন্যের চেয়ে (মানুষের থেকেও) দূরে থাকতে ভালবাসে বলে। দ্বিতীয়ত, খাদ্যের সন্ধানে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে মাকড়শারা ব্যবহার করে রেশম দিয়ে বোনা তাদের জালকেই। মাকড়শার বোনা জালই তাদের চলাচলের পথ। বন্যার ফলে মাকড়শাদের পক্ষে আর মাটিতে থাকা সম্ভব হচ্ছে না। থাকতে পারছে না গর্তেও। সব কিছুই যে ডুবে গেছে! ফলে তারা তখন জাল বুনতে শুরু করে অন্য কোনো জায়গায় যাওয়ার জন্য, যে জায়গা পানিতে ডুবে নেই। যেখানে গিয়ে তারা মাটিতে থাকতে পারে। থাকতে পারে গর্তেও। মাকড়শারা জানে, সেই জায়গায় গেলে তারা খাবারও পাবে। ঠাঁই পাবে। বেঁচে থাকতে পারবে।

তবে বন্যার পরপরই এই মাকড়শাদের এই বিশাল ভুতুড়ে জালে অতিষ্ঠ হয়ে পড়েছেন ভিক্টোরিয়ার বিস্তীর্ণ গ্রামাঞ্চলের মানুষ। তারা মাকড়শার জাল ভাঙতে কীটনাশক স্প্রে করতে শুরু করে দিয়েছেন।

প্রাণীবিজ্ঞানীরা বলছেন, এতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন ভিক্টোরিয়ার গ্রামাঞ্চলের মানুষ। কোনো কীটনাশক স্প্রে করার প্রয়োজন নেই। কয়েক দিন পর ওই মাকড়শার জাল এলাকা থেকে সরে যাবে। কিন্তু কীটনাশক স্প্রে করে মাকড়শার জাল ভাঙার চেষ্টা করলে মশা-সহ নানা ধরনের কীটপতঙ্গের উপদ্রব হবে। মাকড়শার জাল যাদের আপাতত আটকে দিচ্ছে। কারণ বন্যায় তো ঘর হারা হয়েছে মশা-সহ অন্য কীটপতঙ্গরাও।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাকড়শার ভুতুড়ে জালে ঢেকে গেছে অস্ট্রেলিয়ার বিস্তীর্ণ গ্রামাঞ্চল!

আপডেট সময় ১১:০০:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১