ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাইবার বুলিং প্রতিরোধে ক্রেয়ন ম্যাগের অনলাইন প্রচারণা

আকাশ আইসিটি ডেস্ক :

ইন্টারনেট মাধ্যমকে নিরাপদ করার জন্য সামাজিক সচেতনতায় আন্তঃব্যক্তি ‘জ্ঞান বিনিময়’ বাড়ানো পরামর্শ এসেছে এক অনলাইন প্রচারণা থেকে।

আন্তর্জাতিক দিবস ‘স্টপ সাইবার বুলিং ডে’ উপলক্ষে ক্রেয়ন ম্যাগ আয়োজিত ‘নো: অ্যান অ্যান্ড টু ক্যাম্পেইন’ এ তারকারা অংশগ্রহণ করেছেন বলে শনিবার (১৯ জুন) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তারকাদের মধ্যে আছেন মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা, পিয়া জান্নাতুল, জিনাত শানু স্বাগতা, জুনায়েদ ইভান, এলিটা করিম, সিঁথি সাহা, নাদেদজা সুলতানা আর্নিক, নেহরিন মোস্তফা, অন্তু করিম, মিশু চৌধুরী ও বুলবুল টুম্পা।

ভিডিও’র মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষের উদ্দেশে পৌঁছে দিয়েছেন তাদের সতর্ক বার্তা।

২০১৬ সাল থেকে প্রতিবছর জুন মাসের তৃতীয় শুক্রবার পালিত হয় দিনটি। সেই হিসেবে এ বছর দিবসটি পালিত হচ্ছে ১৮ জুন, ২০২১ তারিখে।

সাইবার বুলিং এ মুহূর্তে অনলাইন ব্যবহারকারীদের জীবনে এক ভয়াবহ সমস্যার নাম। এ সমস্যা এতটাই প্রকট যে এর বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে স্টপ সাইবার বুলিং ডে।

ভিডিও বার্তায় এলিটা করিম জানান, তিনি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য কোনো নেতিবাচক খবর বা মন্তব্য শেয়ার করেন না। এগুলো শেয়ারের ফলে এ বুলিংকারীরা উৎসাহ পায়।

তিনি আরও জানান, এ বুলিংয়ের শিকারদের মধ্যে ৮০ শতাংশ নারী, যাদের গড় বয়স ১৩-১৪ ও ২২-২৩ এর মাঝামাঝি। তাছাড়া মেয়েদের পাশাপাশি অনেক ছেলেরাও সাইবার বুলিংয়ের শিকার।

অন্যদিকে পিয়া জান্নাতুল বলেন, আজকে আমি হয়তো সাইবার বুলিংয়ের প্রতিবাদ করতে পারি। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটে অধিকাংশ নারীরাই এটা পারেনা। তিনি সবার উদ্দেশে আহ্বান জানান অপরাধী যেই হোক না কেন, অপরাধীকে অপরাধী বলতে শিখুন। ভিক্টিমকে অপরাধী বানাবেন না।

এ ক্যাম্পেইনের অংশ হিসেবে রেডিও টুডেতে আয়োজন করা হয়েছে একটি বিশেষ টক শোর। যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, রাফিয়াথ রশিদ মিথিলা ও সাংবাদিক জ ই মামুন।

ক্রেয়ন ম্যাগের প্রতিষ্ঠাতা তানজিরাল দিলশাদ দ্বিতান বলেন, আমরা এমন একটি ক্যাম্পেইন আয়োজন করার চেষ্টা করেছি যার মাধ্যমে সমাজের সব স্তরের মানুষকে সাইবার বুলিংয়ের ভয়াবহতা সম্পর্কে জানাতে পারবো। বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়ে, এমনকি ছেলেরাও সাইবার অপরাধের শিকার হচ্ছে। ক্রেয়ন ম্যাগ চায় সব প্রকার সাইবার অপরাধের অবসান ঘটুক এবং বাংলাদেশ এ সমস্যা থেকে মুক্ত হোক।

২০২০ সালে শুরু হওয়া ক্রেয়ন ম্যাগ একটি সামাজিক সংগঠন। সমাজের চলমান রীতি রেওয়াজ, অসমতা এবং এক পাক্ষিক দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কাজ করে প্রতিষ্ঠানটি। তাদের এ আয়োজনে সহযোগী হিসেবে যুক্ত আছে ব্যাক পেজ পিআর।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাইবার বুলিং প্রতিরোধে ক্রেয়ন ম্যাগের অনলাইন প্রচারণা

আপডেট সময় ০৯:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৯ জুন ২০২১