দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম পদোন্নতি পেয়ে মহাপরিচালক হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তিনি দুদকের নিজস্ব জনবল থেকে সপ্তম কর্মকর্তা হিসেবে এই শীর্ষ পদে আসীন হলেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে।
১৯৯৫ সালে সহকারী পরিচালক হিসেবে দুদকে যোগ দেওয়া মোরশেদ আলম দীর্ঘ কর্মজীবন শেষে এই পদোন্নতি পেলেন। এর আগে আক্তার হোসেন, মীর জয়নুল আবেদীন শিবলী, সৈয়দ ইকবাল হোসেন, আব্দুল্লাহ আল জাহিদ ও শিরীন আক্তার দুদকের নিজস্ব কর্মকর্তা হিসেবে পরিচালক থেকে মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন।
একই প্রজ্ঞাপনে দুদকের আরও সাত কর্মকর্তাকে পরিচালক হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তরা হলেন—চলতি দায়িত্বে থাকা পরিচালক এ এস এম সাজ্জাদ হোসেন ও মো. মাসুদুর রহমান, এবং উপপরিচালক মোছা. সেলিনা আক্তার মনি, ফারজানা ইয়াসমিন, মো. হাফিজুল ইসলাম, মো. নাজমুচ্ছায়াদাত ও মো. ফয়সাল।
আকাশ নিউজ ডেস্ক 
























