ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ফের শীর্ষে বিটকয়েনের দাম

আকাশ আইসিটি ডেস্ক : 

বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলা ফের বিটকয়েন লেনদেনে ফিরে যেতে পারে। টেসলাপ্রধান ইলন মাস্কের এ মন্তব্যের পর গেল দু’সপ্তাহের মধ্যে বিটকয়েনের দাম শীর্ষে পৌঁছেছে। চলতি সপ্তাহের শুরুতেই বিটকয়েনের মূল্য শতকরা নয় ভাগ বেড়ে এশিয়ায় ৩৯ হাজার ৮৩৮ দশমিক ৯২ ডলারে পৌঁছায় বলে প্রতিবেদনে জানিয়েছে।

তবে বছরের এ সময়ে এসে বিটকয়েনের দাম বছরের শুরুর তুলনায় শতকরা ৩৩ ভাগ বেশি থাকলেও বছরের সর্বোচ্চ মূল্য ৬০ হাজার ডলারের তুলনায় সেটি এখনও অনেকই কম। এদিকে ক্রিপ্টো বিশ্লেষণী ওয়েবসাইট কয়েন গেকো’র সহ-প্রতিষ্ঠাতা ববি ওং এ দরবৃদ্ধির পেছনে ইলন মাস্কের প্রভাবের পাশাপাশি সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোস্ট্র্যাটেজি’র কথাও উল্লেখ করেছেন।

তার ভাষায়, বাজার আরেক সপ্তাহের জন্য সংশোধনের মধ্য দিয়ে যাচ্ছিল। এর পরপরই ইলন মাস্কের টুইট বিটকয়েন ঘিরে আবেগের জায়গাটি পাল্টে দিল। রোববার এক টুইটে মাস্ক বলেছিলেন, ভবিষ্যতে বিটকয়েন মাইনিংয়ে অন্তত যুক্তিসংগত পরিমাণ অর্থাৎ শতকরা ৫০ ভাগের বেশি বিদ্যুতের ব্যবহার পরিবেশবান্ধব উৎস থেকে ব্যবহার করা হবে- মাইনারদের কাছ থেকে এমন নিশ্চয়তা পেলে টেসলা আবার বিটকয়েন গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ফের শীর্ষে বিটকয়েনের দাম

আপডেট সময় ০৯:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১