ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কের বাজারে রিভ অ্যান্টিভাইরাস

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার কোম্পানি রিভ সিস্টেমসের সাইবার সিকিউরিটি পণ্য রিভ অ্যান্টিভাইরাস যাত্রা শুরু করলো তুরস্কের বাজারে। তুরস্কে রিভ অ্যান্টিভাইরাস বিক্রয় ও বিপণনের দায়িত্ব পেয়েছে ভিপিএনটাইম টেকনোলজি।

ইতোমধ্যে প্রতিষ্ঠানটি সেখানে বিক্রয় ও বিপণন সংক্রান্ত কার্যক্রম শুরু করেছে। চুক্তি অনুযায়ী তুরস্কে রিভ অ্যান্টিভাইরাস, রিভ ইন্টারনেট সিকিউরিটি, রিভ টোটাল সিকিউরিটি, রিভ মোবাইল সিকিউরিটি পাওয়া যাবে।

এছাড়া প্রাতিষ্ঠানিক সাইবার নিরাপত্তার জন্য পাওয়া যাবে রিভ এন্ডপয়েন্ট সিকিউরিটি ও রিভ এন্ডপয়েন্ট ক্লাউড।

আন্তর্জাতিক অঙ্গনে রিভ অ্যান্টিভাইরাসের এই নতুন প্রসার সম্পর্কে রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, আমাদের সাইবার সিকিউরিটি ব্র্যান্ড রিভ অ্যান্টিভাইরাসের গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী দ্রুত বাড়ছে, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ক্রমাগত গবেষণা ও উন্নয়নের মাধ্যমে আমরা প্রতিনিয়ত আমাদের পণ্যের মানোন্নয়ন করে চলেছি, যা আস্থা বাড়াচ্ছে।

বর্তমানে বিশ্বের ১৫০টিরও দেশে রিভ অ্যান্টিভাইরাসের ব্যবহারকারী রয়েছেন।রিভ অ্যান্টিভাইরাসের যাত্রা শুরু ২০১৬ সালে। ২০১৭ সাল থেকে ভারত ও নেপালে রপ্তানি শুরু হয়, পরবর্তীতে যা আফ্রিকাতেও সম্প্রসারিত হয়। এরপর ২০১৯ সালে ইউরোপের ইউক্রেন, বেলারুস ও মলদোভাতেও রিভ অ্যান্টিভাইরাসের ডিস্ট্রিবিউটর নিযুক্ত হয়। এছাড়া বর্তমানে বিশ্বের ১৫০টিরও দেশে রিভ অ্যান্টিভাইরাসের ব্যবহারকারী রয়েছেন। সম্প্রতি তুরস্কের বাজারে যাত্রা শুরুর করলো রিভ অ্যান্টিভাইরাস।

অন্যদিকে ভিপিএনটাইম টেকনোলজি তুরস্কের আইটি সেক্টরে একটি সুপরিচিত নাম। ইনফরমেশন সিকিউরিটি এবং সাইবার সিকিউরিটি সেক্টরে তাদের আছে ২০ বছরের অভিজ্ঞতা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কের বাজারে রিভ অ্যান্টিভাইরাস

আপডেট সময় ০৯:৪০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১