ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাঁধের দাবিতে প্ল্যাকার্ড গলায় সংসদে এমপি এসএম শাহাজাদা

আকাশ জাতীয় ডেস্ক:

উপকূলীয় অঞ্চলের চরগুলোর বাসিন্দারা দীর্ঘদিন ধরেই টেকসই বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসছেন। উপকূলবাসীর ও নিজের উপকূলীয় নির্বাচনী অঞ্চলের বাসিন্দাদের প্রাণের এ দাবি অভিনবভাবে জাতীয় সংসদে তুলে ধরে প্রশংসায় ভাসছেন এমপি এসএম শাহাজাদা।

গলায় ‘আর কোন দাবী নাই- ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে বাঁধের দাবি জানান তিনি।

বুধবার (১৬ জুন) জাতীয় সংসদে চলতি বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে বক্তব্যের শেষে নিজের নির্বাচনী এলাকা উপকূলীয় অঞ্চলের চরগুলোতে বাঁধ নির্মাণে জনগণের দাবি এভাবেই তুলে ধরেন পটুয়াখালী-০৩ আসনের এমপি শাহাজাদা।

বুধবার জাতীয় সংসদ ভবনে একাদশ সংসদের ২০২১-২২ অর্থবছরের বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বাজেটের ওপর দীর্ঘ নয় মিনিটের বক্তব্যে এমপি শাহাজাদা অন্যান্য বক্তব্যের শেষে স্পিকারের দৃষ্টি আর্কষণ করে বলেন, আমরা কয়েকদিন আগে ঘূর্নিঝড় ইয়াসের দ্বারা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছি। আমার নির্বাচনী এলাকায় অনেক চর আছে, যার চার পাশে কোনো বেড়িবাঁধ নেই। এসব চর এলাকায় অতিরিক্ত জোয়ার ও ঝড় জলোচ্ছ্বাসে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি হয়েছে। এসব এলাকায় আমরা প্রধানমন্ত্রীর পক্ষে ত্রাণ দিতে গিয়ে দেখেছি, তারা আমাদের বলছেন, ‘আর কোনো দাবি নাই- ত্রাণ চাই না বাঁধ চাই’। এ কথা বলে এমপি শাহাজাদা নিজের গলায় এ দাবি লেখা প্ল্যাকার্ড ঝুলিয়ে স্পিকারের দৃষ্টি আর্কষণ করেন।

এ ঘটনায় পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলের মানুষ সোস্যাল মিডিয়ায় তার ছবি পোস্ট করে প্রশংসা করছেন এবং তাকে ধন্যবাদ জানাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাঁধের দাবিতে প্ল্যাকার্ড গলায় সংসদে এমপি এসএম শাহাজাদা

আপডেট সময় ০৭:২০:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১