ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চার ব্যাংক থেকে ২০ কোটি টাকা ঋণ, প্রতারক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা ঋণ নিয়ে তা পরিশোধ না করে পালিয়ে বেড়ানো শহিদুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।

মঙ্গলবার (১৫ জুন) রাজধানীর মালিবাগে সিআইডি কার‌্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সিআইডির ঢাকা মেট্রো অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।

তিনি বলেন, সিআইডির টিম সোমবার পুরানা পল্টন এলাকা থেকে এ প্রতারককে গ্রেফতার করে। প্রতারক শহিদুল ইসলাম হাওলাদার ঢাকা ব্যাংক লিমিটেড, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ব্যাংক এশিয়া লিমিটেড ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড থেকে অন্তত ২০ কোটি টাকার ঋণ নেয়।

আসামি শহিদুল বিরুদ্ধে ব্যাংকের করা মামলার বিচার শেষে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর একটি মামলায় (নম্বর-১১৫/১৫) দোষী সাব্যস্ত করে আদালত এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ১৫ কোটি টাকা অর্থ দণ্ড দেন। এদিকে, অপর একটি মামলায় (মামলা নং-১১৪/১৫) এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫ কোটি টাকা অর্থ দণ্ড দেন আদালত।

তিনি বলেন, প্রতারক শহিদুল ইসলাম বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে প্রতারণার মাধ্যমে ঋণ নিয়ে তা পরিশোধ না করে পালিয়ে বেড়াতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঋণের অর্থ আত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেছেন তিনি। তার বিরুদ্ধে দু’টি ব্যাংক থেকে দায়ের করা মামলার গ্রেফতারি পরোয়ানা ছিলো বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চার ব্যাংক থেকে ২০ কোটি টাকা ঋণ, প্রতারক গ্রেফতার

আপডেট সময় ০৭:১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুন ২০২১